Monday, April 6, 2026

নাম গুম জায়েগা: প্রয়াত বিখ্যাত গজলশিল্পী ভূপিন্দর সিং

Date:

Share post:

ফের সঙ্গীতজগতে নক্ষত্র পতন। প্রয়াত বিখ্যাত গজলশিল্পী ভূপিন্দর সিং (Bhupinder Singh)। সোমবার, মুম্বইয়ের (Mumbai) জুহুর হাসপাতালে সন্ধে ৭.৪৫ মিনিট নাগাদ মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৮২ বছর। সূত্রের খবর, কোলন ক্যান্সার ছিল। কয়েকদিন ধরেই পরিস্থিতি জটিল হয়। দিন দশেক আগেই ভূপিন্দর সিংকে হাসপাতালে ভর্তি করা হয়েছিলেন। সেখানেই তাঁর করোনার রিপোর্ট পজিটিভ আসে। মূত্রনালী ও শ্বাসনালীতে সংক্রমণের জেরে আরও অসুস্থ হয়ে পড়েন। করোনার কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ভূপিন্দরের স্ত্রী জনপ্রিয় গায়িকা মিতালি সিং (Matali Singh)।

জনপ্রিয় এই গজলশিল্পীর প্রয়াণে শোকের ছায়া সঙ্গীত মহল। মঙ্গলবার, মুম্বইতেই ভূপিন্দরের শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়েছেন মিতালি সিং।

“নাম গুম জায়েগা’’, “দিল ঢুনঢতা হ্যায়”, “এক আকেলা ইস শহর মে”, “বিতি না বিতাই রয়না”- একের পর এক হিট গান ভূপেন্দর সিংকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। বাংলা ছবি ‘ত্রয়ী’-তে ভূপিন্দরের গাওয়া “কবে যে কোথায় কী যে হল ভুল” আজও সমান জনপ্রিয়। ‘মৌসম’, ‘সত্তে পে সত্তা’, ‘আহিস্তা’, ‘দুরিয়া’ ছবিতে ভূপিন্দরের গান শ্রোতাদের মনে ছুঁয়ে গিয়েছে। ছবির পাশাপাশি নন-ফিল্মি গজল গানের অ্যালবামেও সমান জনপ্রিয় ছিলেন ভূপিন্দর। স্ত্রী মিতালির সঙ্গে জুটি বেঁধে পৃথিবীর নানা প্রান্তে অনুষ্ঠান করেছেন এই বিখ্যাত গজলশিল্পী।

আরও পড়ুন- President Election 2022: শান্তিপূর্ণ ভাবেই মিটল রাষ্ট্রপতি নির্বাচন, ভোট পড়ল ৯৯ শতাংশের বেশি

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...