Wednesday, March 4, 2026

তিন দিনের সফরে আজ ঢাকায় ভারতের সেনাপ্রধান

Date:

Share post:

তিন দিনের সফরে আজ ঢাকায় পা রাখছেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে। আগামী বুধবার (২০ জুলাই) পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন। সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সেনাপ্রধানের সফরের বিষয়ে জানানো হয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, সফরে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক অব্যাহত রাখার বিষয়টি গুরুত্ব পাবে।

জানা গেছে, সফরের প্রথম দিনে তিনি মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ এবং পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে শ্রদ্ধা নিবেদন করবেন।

এছাড়াও বাংলাদেশের নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করার কথা রয়েছে।

সফরের দ্বিতীয় দিন ভারতীয় সেনাপ্রধান মিরপুরে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্দেশে ভাষণ দেবেন। এরপর তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অ্যান্ড অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন।

এছাড়াও তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং, যা সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর মিরপুরে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর পরিদর্শন করবেন।

 

 

spot_img

Related articles

হোলির সকালে কলকাতায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ

ভোট (West Bengal assembly election) ঘোষণা হয়নি কিন্তু রাজ্যে হাজির কেন্দ্রীয় বাহিনী। বুধবার হোলির (Holi festival) সকালে শহর...

হোলির শুভেচ্ছা জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট মমতা-অভিষেকের

বাঙালির দোল পূর্ণিমা উদযাপনের ঠিক পরের দিন দেশ জুড়ে হোলি উৎসব (Holi Celebration)। কাশ্মীর থেকে কন্যাকুমারী আজ রঙিন...

ইজরায়েলে হামলা হিজবুল্লার! ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি

পশ্চিমী দেশের আকাশে বাড়ছে যুদ্ধের তীব্রতা। ইরান বনাম ইজরায়েল (Israel) ও মার্কিন সেনার (US army) সংঘর্ষের আবহে এবার...

হোলি হ্যায়! দোল পূর্ণিমার পরের দিন আজ দেশ জুড়ে রঙিন উৎসব

ফাল্গুনী পূর্ণিমা তিথিতে বাঙালি দোলযাত্রা (Dol Utsav) শেষ হওয়ার পরের দিন দেশজুড়ে হোলি উদযাপন (Holi Festival)। বুধবার 'রং...