Monday, April 6, 2026

বাংলার আপাতত দায়িত্ব সামলাবেন মণিপুরের রাজ্যপাল লা গণেশন

Date:

Share post:

বাংলার রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনখড়। রবিবার রাতে তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আপাতত বাংলার রাজ্যপাল পদের দায়িত্ব দেওয়া হল মণিপুরের রাজ্যপাল লা গণেশনকে। অস্থায়ী রাজ্যপাল হিসাবে গণেশনের নাম ঘোষণা করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনিই আপাতত বাংলার দায়িত্ব সামলাবেন।

আরও পড়ুন:আজ দ্রৌপদী বনাম যশবন্ত লড়াই! কে হবেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি?

মণিপুরের পাশাপাশি আপাতত বাংলারও দায়িত্বভার সামলাবেন গণেশন। রাষ্ট্রপতি তাঁকে মনোনীত করেছেন। রবিবার রাষ্ট্রপতি ভবন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, ‘পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। তাঁর সেই ইস্তফাপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এখন থেকে নিজের দায়িত্ব ছাড়াও পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদের দায়িত্ব পালন করবেন মণিপুরের রাজ্যপাল লা গণেশন।’

উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য শনিবার ধনখড়কে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। সেজন্য রবিবার পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেন ধনখড়। সোমবার উপ-রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেবেন তিনি। সেই পরিস্থিতিতে আশপাশের কোনও রাজ্যের রাজ্যপালকেই পশ্চিমবঙ্গের দায়িত্ব দেওয়া হবে বলে জল্পনা চলছিল। সেইমতো রবিবার রাতের দিকে রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে, আপাতত পশ্চিমবঙ্গের দায়িত্ব সামলাবেন মণিপুরের রাজ্যপাল। একাংশের ধারণা, সোমবার রাষ্ট্রপতি নির্বাচন এবং ৬ অগস্ট উপরাষ্ট্রপতি নির্বাচন পর্ব মিটে গেলে পশ্চিমবঙ্গের রাজ্যপাল কে হবেন, তাতে সিলমোহর পড়বে।


 


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...