Tuesday, April 14, 2026

আজ দ্রৌপদী বনাম যশবন্ত লড়াই! কে হবেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি?

Date:

Share post:

আর মাত্র কয়েকঘন্টার অপেক্ষা। তারপরই দেশের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য শুরু হবে ভোটগ্রহণ। নিয়ম মেনে সোমবার সকাল ১০টা থেকে শুরু হবে ভোটগ্রহণ প্রক্রিয়া। চলবে বিকেল ৫টা পর্যন্ত। দিল্লিতি সংসদ ভবন ছাড়াও প্রতিটি রাজ্যের বিধানসভা ভবনে এই ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন:ভরসা নেই দলের! রাষ্ট্রপতি নির্বাচনে আগের দিন থেকে হোটেল-বন্দি বিজেপি বিধায়করা

রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মু বনাম যশবন্ত সিনহার লড়াইয়ে দেশের প্রায় ৪,৮০০ জন সাংসদ ও বিধায়ক ভোট দেবেন।  পরিসংখ্যান অনুসারে এনডিএ বিরোধী একাধিক দলও সমর্থন করছেন দ্রৌপদী মুর্মুকে। সেক্ষেত্রে তাঁর দিকে পাল্লা অনেকটাই ভারী হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল। উদ্ধব ঠাকরের শিবসেনা, বিজু জনতা দল, জেডিএস, শিরোমণি আকালি দল, বহুজন সমাজ পার্টি, AIADMK, TDP, YSRCP, লোকজনশক্তি পার্টিও তাঁকে সমর্থনের কথা জানিয়েছেন।

যশবন্ত সিনহার পাশে রয়েছে কংগ্রেস, এনসিপি, তৃণমূল, সিপিএম, সিপিআই, সমাজবাদী পার্টি, ন্যাশানাল কনফারেন্স, এআইমিম, আরজেডি, এআইইউডিএফ। শেষ বেলায় আম আদমি পার্টিও যোগ দিয়েছে এই জোটে।

রাষ্ট্রপতি নির্বাচনে সাংসদ, বিধায়কদের ব্যালটে প্রথম, দ্বিতীয় পছন্দ জানিয়ে ভোট দিতে হয়। এখানে ইভিএম ব্যবহার করা হয় না। বেগুলি রঙের কালির পেন দিয়ে ভোট দিতে হবে। সাংসদদের জন্য থাকবে সবুজ ব্যালট পেপার,বিধায়কদের জন্য গোলাপি রঙের। গোপন ব্যালটেই ভোট হবে। তবে কোনও দল হুইপ জারি করতে পারবে না।


 


Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...