Tuesday, April 7, 2026

সংসদে হিন্দিতে শপথ নিয়েও তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার কন্ঠে ‘জয় বাংলা’ স্লোগান

Date:

Share post:

বিহারীবাবুর ট্রেডমার্ক ছিল একটিই শব্দ ‘খামোশ’। এই একটি শব্দেই ঘায়েল করে দিতেন শত্রুপক্ষকে। কিন্তু এখন তো তিনি বাঙালার জন প্রতিনিধি। হ্যাঁ , শত্রুঘ্ন সিনহার কথাই বলছি। আর তাই সোমবার সংসদে পা রেখেই তিনি ‘জয় বাংলা’ স্লোগান তুললেন। আসানসোলের সাংসদের এই শ্লোগান নজর কাড়ল সবার।

সোমবার সংসদে বাদল অধিবেশনের শুরুর দিনই তিনি শপথ নিলেন। হিন্দি ভাষায় শপথবাক্য পাঠ করলেও শেষে ‘জয় বাংলা’ বলতে ভুললেন না। এভাবেই তিনি প্রমাণ করলেন যে তিনি এখন বাংলার আপনজন।
লাল চেক শার্ট, কালো জ্যাকেট, সঙ্গে কালো ট্রাউজার এবং চোখে সর্বক্ষণের সঙ্গী সানগ্লাস পরে একেবারে নায়কের মতোই সোমবার সংসদে প্রবেশ করলেন শত্রুঘ্ন সিনহা।তাঁকে শপথবাক্য পাঠ করান লোকসভার স্পিকার ওম বিড়লা।
শপথ শেষে তিনি যখন ‘জয় হিন্দ, জয় বাংলা’ বলে ওঠেন তখন সামনের সারিতে বসে থাকা তৃণমূলের সাংসদরা হাততালিতে ফেটে পড়েন।
আসলে উপনির্বাচনে যখন আসানসোল থেকে তাঁর নাম ঘোষণা করা হয় তৃণমূল প্রার্থী হিসেবে, সেসময় প্রচুর সমালোচনা হয়েছিল। ‘বিহারিবাবু’ বাংলার জনপ্রতিনিধি হবেন কীভাবে সে প্রশ্ন তুলেছিলেন কেউ কেউ । কিন্তু তিনি তাঁর লক্ষ্যে অবিচল। ফের প্রমাণ করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই তিনি এগিয়ে যেতে চান।

 

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...