Saturday, June 20, 2026

Sunil Gavaskar: বিরাটের সঙ্গে ২০ মিনিট কথা বললেই ওর সমস্যা সমাধান হত, বললেন গাভাস্কর

Date:

Share post:

তাঁর ২০ মিনিটের পরামর্শেই ঠিক হবে বিরাট কোহলির (Virat Kohli) পারফরম্যান্স। এদিন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এমনটাই জানালেন ভারতের  প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর (Sunil Gavaskar)। ২০১৯ সাল থেকে নিজের সেরা পারফরম্যান্সে নেই ভারতের প্রাক্তন অধিনায়ক। এমনকি ইংল‍্যান্ড সিরিজেও ব‍্যর্থ বিরাট। আর ইংল‍্যান্ড সিরিজ হওয়ার পরই গাভাস্কর বলেন, তাঁর সঙ্গে ২০ মিনিট কথা বললেই  হয়তো কিছুটা উপকার হতে পারে কোহলির।

এই নিয়ে গাভাস্কর বলেন,” অফ স্টাম্পের বাইরের লাইনে খেলতে সমস্যা হচ্ছে কোহলির। আমি নিজেও একজন ওপেনার ছিলাম। তাই দীর্ঘ দিন অফ স্টাম্পের বাইরের লাইনে খেলতে হয়েছে। ওই লাইনে কীভাবে খেলতে হবে তার কিছু নিয়ম রয়েছে। আমি বিরাটের সঙ্গে ২০ মিনিট কথা বলার সময় পেলে ওকে সেগুলো বোঝাতাম। আশা করি তাতে ওর সুবিধা হত। রানের মধ্যে না থাকায় বিরাট প্রতিটা বল খেলার চেষ্টা করছে। প্রতিটা বলেই রান করার চেষ্টা করছে ও। আর এখানেই ওকে বুঝতে হবে যে সেটা সম্ভব নয়। শরীরের কাছে খেলতে হবে। যত দূর থেকে ও খেলার চেষ্টা করবে তত বেশি সমস্যায় পড়বে।”

আরও পড়ুন:EastBengal: দলগঠনের কাজ শুরু ইস্টবেঙ্গলের, লিগের বৈঠক আজ

 

Related articles

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...