Wednesday, June 24, 2026

প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় রায়দান স্থগিত রাখল ডিভিশন বেঞ্চ

Date:

Share post:

প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় মঙ্গলবার এখনও অবধি পূর্ণাঙ্গ তদন্তের রিপোর্ট জমা দিল সিবিআই। সেইসঙ্গে শেষ হল প্রাথমিক স্কুল শিক্ষক নিয়োগ মামলার শুনানি। যদিও এই মামলা নিয়ে শুনানির জন্য অতিরিক্ত সময় চেয়েছিল রাজ্য। কিন্তু রাজ্যের দাবি মানতে চায়নি আদালত। এই মামলায় রায়দান স্থগিত রাখলেন বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুনঃ ১৯ ভারতীয় শ্রমিক নিখোঁজ চিন সীমান্তে, সকলের মৃত্যুর আশঙ্কা

মঙ্গলবার ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই মামলার শুনানি শেষ। এই মামলা নিয়ে আরও সময় চেয়েছিল রাজ্য। কিন্তু রাজ্যের সেই আবেদন খারিজ করে দিয়ে ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কারও কোনও বক্তব্য থাকলে চলতি সপ্তাহের শুক্রবারে বিকেল সাড়ে ৪টের মধ্যে তা লিখিত আকারে দিতে হবে। অতিরিক্ত আর কোনও সময় দেওয়া হবে না। তবে আপাতত সিঙ্গল বেঞ্চের নির্দেশ এবং শুনানির উপর কোনও স্থগিতাদেশ থাকবে না বলেও জানিয়েছে আদালত।
আদালত সূত্রে জানা গিয়েছে, আগামী ২২ জুলাই, শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে।

 

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...