Tuesday, March 24, 2026

নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, মৃত ১, নিখোঁজ শিশু

Date:

Share post:

নিয়ন্ত্রণ হারিয়ে টিনের শেড ভেঙে কারখানায় ঢুকে পড়ল যাত্রীবাহী বাস। এর জেরে ভয়াবহ দুর্ঘটনা ঘটে রায়গঞ্জের রূপাহারের ঘুঘুডাঙা এলাকায়। এর জেরে দুমড়ে মুচড়ে গিয়েছে বাসের সামনের অংশ। খবর পেতেই ঘটনাস্থলে পুলিশ ও দমকলবাহিনী পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী এক বাস যাত্রীর দেহ উদ্ধার হয়েছে। বাসের সিটের নীচে আরও দেহ আটকে থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: হাওড়ায় ৬ জনের রহস্যমৃত্যু! মদের ঠেকে ভাঙচুর
জানা গিয়েছে, বুধবার ভোরে কলকাতা থেকে যাত্রী নিয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছিল বাসটি। পথে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ঘুঘুডাঙায় ৩৪ নম্বর জাতীয় সড়কে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে পাশের কারখানার টিনের বেড়ায় সজোরে ধাক্কা মারে ও তা ভেঙে ভিতরে ঢুকে যায়। শব্দ পেয়ে ছুটে যান স্থানীয়রা। তাঁরাই প্রাথমিকভাবে হাত লাগান উদ্ধারকাজে। এরপর পুলিশ ও দমকলের আধিকারিকরা ঘটনাস্থলে যায়। পুলিশ, দমকল ও স্থানীয়দের তৎপরতার জানলা ভেঙে উদ্ধার করা হয় চালককে। এরপরই বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে ৯ জন আহত হয়েছিলেন। একজনকে মৃত অবস্থায়ই উদ্ধার করা হয় বাস থেকে। মৃতের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রের খবর, মৃতের নাম, পরিচয় এখনও জানা যায়নি। তার আনুমানিক বয়স ৫অ বছর। আহত আরও ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঘটনায় নিখোঁজ এক শিশু। তার খোঁজ চলছে।কী করে এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। বাসটিতে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।




Related articles

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...

লক্ষাধিক রেশন কার্ড বাতিল, রাজ্যে জোরদার যাচাই অভিযান 

ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করতে দেশজুড়ে শুরু হওয়া বিশেষ অভিযানের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। রাজ্যে ইতিমধ্যেই তিন লক্ষের বেশি...

হরমুজে বিপাকে ট্রাম্প! প্রণালী খুলতে দেশে দেশে ফোন, কথা মোদির সঙ্গেও

তেলের টান গোটা বিশ্বে। হরমুজ প্রণালী নিয়ে পিছু হঠতে বাধ্য হয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর পাশ...

ভোটের কাজে ব্যবহৃত গাড়ির ভাড়া বৃদ্ধি, স্বস্তিতে পরিবহণ মালিকরা 

আসন্ন নির্বাচনের আগে রাজ্যে ভোটের কাজে ব্যবহৃত বাস, মিনিবাস ও ছোট গাড়ির ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। পরিবহণ...