Monday, June 8, 2026

হাওড়ায় ৬ জনের রহস্যমৃত্যু! মদের ঠেকে ভাঙচুর

Date:

Share post:

মদ্যপানের পর হাওড়ার ঘুসুড়িতে ৬ জনের রহস্যমৃত্যু। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। মৃতের পরিবারের দাবি মদে বিষক্রিয়ার জেরেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে। গুরুতর অসুস্থ অবস্থায় ২০ জনকে  হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উত্তেজিত জনতা মদের দোকানে ব্যাপক ভাঙচুর চালায়। ঘটনাস্থলে পৌঁছেছেন হাওড়া পুলিশ সুপার। ইতিমধ্যেই মদ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন:শহরে জনজোয়ার!২১শে জুলাইয়ের সমাবেশ ঘিরে রঙিন ছবি

মৃতদের পরিবারের তরফে জানানো হয়েছে, ওই এলাকার বেশ কিছু মানুষ মঙ্গলবার রাতে মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। মদ খাওয়ার কিছুক্ষণ পরই অনেকেরই বমি শুরু হয়। পরে গুরুতর অসুস্থ হয়ে এদের মধ্যে অনেকে বাড়িতেই মারা যান। খবর পেয়ে মালিপাঁচঘড়া থানার আধিকারিকরা মৃতদেহগুলি নিয়ে যায়। প্রায় ২০ জনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলেও জানা গিয়েছে। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, গতকাল রাত থেকে ৬ জনের মৃত্যু হয়েছে। তারা প্রত্যেকেই একই ঠেকে মদ্যপান করেছিলেন বলেই খবর। ফলত মদ্যপানের জেরেই এই ঘটনা বলে অনুমান পুলিশের। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়। তদন্ত শুরু করা হয়েছে। তবে ইতিমধ্যেই মদের দোকানটিকে সিল করে দিয়েছে পুলিশ।



 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...