Tuesday, April 7, 2026

সবারে আহ্বান: একুশের সমাবেশে তৃণমূলের কর্মী-সমর্থকদের সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলকেও আহ্বান মমতার

Date:

Share post:

২১ জুলাই ধর্মতলায় শহিদ স্মরণে সমাবেশ। তার আগের দিন সবাইকে সমাবেশে যোগ দেওয়া আহ্বান জানিয়ে ভিডিও বার্তা দিলেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, ২১ জুলাই শহিদ স্মরণ করা দিন। মা-মাটি-মানুষকে ধন্যবাদকে জানানোর দিন। তৃণমূলের কর্মী-সমর্থকদের পাশাপাশি, অন্যান্য রাজনৈতিক দলকেও আহ্বান জানান মমতা।

আরও পড়ুনঃ জনরোষ সত্ত্বেও শ্রীলঙ্কার রাষ্ট্রপতির চেয়ারে রনিল বিক্রমাসিংঘে

সমাবেশের বাকি আর মাত্র একদিন। প্রস্তুতি প্রায় শেষ। তৃণমূলের নেতা-কর্মী আবেগে ভরপুর। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের বীর শহিদদের মুখ স্মরণ করি এবং তাঁদের সর্বোত্তম আত্মত্যাগকে স্মরণ করি“। মমতা বলেন, এই সময় আবহাওয়া খারাপ থাকে। কিন্তু এই দিন শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। তবে, এই সমাবেশ উপলক্ষ্যে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না করে সেদিকে নজর রাখতে বলেছেন তৃণমূল সুপ্রিমো।

একই সঙ্গে সব রাজনৈতিক দলকেই এই সবাবেশে উপস্থিত থাকার আহ্বান জানান মমতা। বলেন, যাঁরা সশরীরে উপস্থিত থাকতে পারবেন না, তাঁরা সংবাদ মাধ্যমে নজর রাখবেন।

 

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...