Monday, April 6, 2026

বাংলাদেশের মোংলা-চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চায় ভারত

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

এবার সিঙ্গাপুর ও কলম্বোর বিকল্প হিসেবে মোংলা (Mongla) ও চট্টগ্রাম বন্দর (Chittagong port) ব্যবহার করতে চায় ভারত (India)। এ বিষয়ে বাংলাদেশ সরকারের (Bangladesh Government) কাছে ভারতের তরফ থেকে আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় ভারতের বিদায়ী হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।বৃহস্পতিবার সচিবালয়ে এমন তথ্য জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

প্রতিমন্ত্রী বলেন, ‘সিঙ্গাপুর এবং কলম্বো বন্দরের বিকল্প হিসেবে মোংলা এবং চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চায় ভারত। সে ক্ষেত্রে এনবিআরের ক্লিয়ারেন্স পেলেই ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য দুই দেশের মধ্যে শিপিং সেক্টরের অনেক বিষয় করোনা ও অন্যান্য কারণে আটকে রয়েছে বেশ কিছুদিন ধরে। সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। সূত্রের খবর, বিভিন্ন নৌরুট ড্রেজিং, চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার, ভারতের বিশাখাপত্তম ও কৃষ্ণাপত্তনম বন্দর ব্যবহার, খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরে ইমিগ্রেশন ব্যবস্থা চালুসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই আলোচনার ফল অত্যন্ত আশাব্যঞ্জক হবে বলে মনে করা হচ্ছে।


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...