Friday, June 26, 2026

একুশের মঞ্চে মুড়ির বস্তা এখন মহার্ঘ্য! গ্রামের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে দিদির প্রসাদ

Date:

Share post:

মুড়ি গোটা দেশজুড়ে বিশেষ করে এই বাংলার বুকে একটি অতি জনপ্রিয় খাদ্য সামগ্রী। বিশেষ করে প্রান্তিক গরিব মানুষেরা এখনও একবেলা মুড়ি খেয়ে দিন কাটান। মুড়ি-ব্যবসা করেও পেট চালান বাংলার বহু মানুষ। এবার সেই গরিবের খাবার মুড়ির উপর জিএসটি বসিয়েছে কেন্দ্রের মোদি সরকার। অর্থাৎ, মুড়ি খেতেও এখন রাষ্ট্রকে দিতে হবে কর! মুড়ি-ব্যবসায়ীদেরও ভাতে মারতে চায় কেন্দ্র। তাই গতকাল ধর্মতলায় একুশে জুলাইয়ের মহা সমাবেশে মুড়ি প্রসঙ্গ তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরব হয়েছেন মুড়ির উপর জিএসটি চাপানোর বিরুদ্ধে। আর মুড়িরও ‘প্রসাদ’ হয়ে ওঠা একুশের মঞ্চ থেকেই।

আরও পড়ুন: ত্রিপুরায় বিজেপির গোষ্ঠী কোন্দল চরমে, চিন্তায় শীর্ষ নেতৃত্ব

ঠিক কী ঘটেছিল?

একুশে জুলাই ধর্মতলায় নেত্রীর ভাষণ শুনতে আসেন আউশগ্রামের দিগনগর-১ অঞ্চলের তেলোতা গ্রামের তৃণমূল কর্মী দেবাশিস মুখোপাধ্যায়। এবারও এসেছিলেন দল বেঁধে। দূরের জেলা থেকে একুশের সমাবেশে যোগ দিতে আসার জন্য দেবাশিস ও তাঁর সঙ্গীদের পকেটে খুব বেশি টাকাপয়সা ছিল না। তাই যাতায়াতের পথে খাওয়ার জন্য গ্রাম থেকেই এনেছিলেন বস্তাভর্তি মুড়ি। সকাল সকাল আসায় মূল মঞ্চের খুব কাছেই ছিলেন তাঁরা।

নেত্রীর ভাষণ শুরু গিয়েছে। মঞ্চে তখন মুড়ির উপর জিএসটি চাপানো নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক ফাঁকেই তিনি জানতে চান—সভায় যোগ দেওয়া কোনও মানুষের কাছে মুড়ি রয়েছে কি না।

সময় নষ্ট করেননি দেবাশিস। এই সুযোগ হাতছাড়া করা যায় না। মুড়ির বস্তাটি বাড়িয়ে দিয়েছিলেন নেত্রীর দিকে। সেখান থেকেই এক মুঠো মুড়ি নিয়ে কেন্দ্র বিরোধী সুর আরও সপ্তমে তোলেন তৃণমূল নেত্রী। অন্যদিকে, তাঁদের মুড়িতে দিদির ছোঁয়া, দেখে আনন্দে বাকরুদ্ধ হয় যান দেবাশিস ও তাঁর সঙ্গীরা। প্রাণের চেয়েও প্রিয় দিদি, নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের ছোঁয়ায় মুড়ির একুশের মঞ্চ থেকে ‘প্রসাদ’ হয়ে ওঠে।

সভা শেষে বৃষ্টি উপেক্ষা করে সেই মহার্ঘ্য মুড়ির বস্তা বুকে আগলে ট্রেনে করে গ্রামে নিয়ে ফেরেন দেবাশিসরা। পেটের খিদে চেপেও দেবাশিস ও তাঁর বন্ধুরা আর কেউ ফেরার পথে মুখে সেই মুড়ি তোলেননি। পাছে ফুরিয়ে যায়। আজ, শুক্রবার সেই ‘মুড়ি প্রসাদ’ বিলি হবে বর্ধমানের আউশগ্রামের তেলোতা গ্রামে। প্রসাদের মতো ঘরে ঘরে পৌঁছে দেবেন দিদির স্পর্শের সেই মুড়ি।









Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...