Monday, April 6, 2026

সিবিএসই দ্বাদশ শ্রেণির সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সদ্য প্রকাশিত সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলাফলে ত্রিবান্দ্রম রিজিয়নের পারফরম্যান্স সবথেকে ভালো। ৯৮.৮৩ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে এখানে। এবারের ফলাফলে বোর্ডের সার্বিক পাসের হার ৯২.৭১ শতাংশ।

টুইট করে সকল সফল পরীক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে সকল অভিভাবক, শিক্ষক এবং স্কুলকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এছাড়াও বাকিদের আগামিদিনে আরও বেশি লড়াইয়ের জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার সকালে সিবিএসই-র তরফে ঘোষণা করা হয় দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল। এই ফলাফলে, ৯২.৭১ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে। বোর্ড সিবিএসই টার্ম ১ এবং সিবিএসই টার্ম ২ ফলাফল কে ৩০:৭০ অনুপাতে গুরুত্ব দিয়েছে।

আরও পড়ুন- একুশের মঞ্চে মুড়ির বস্তা এখন মহার্ঘ্য! গ্রামের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে দিদির প্রসাদ

আসলে অতিমারি দেশে কখন কী রূপ নেবে, সেই অনিশ্চয়তার কথা মাথায় রেখেই নতুন পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় সিবিএসই। তারা জানিয়েছে, প্রথম টার্মের পরীক্ষার পর অনেক ছাত্র ছাত্রীই অভিযোগ করেছিলেন তাঁরা যতটা ভাল পরীক্ষা দেওয়া যেত ততটা ভাল রেজাল্ট করতে পারেননি। কারণ, এই প্রথম বোর্ডের পরীক্ষায় অবজেক্টিভ প্যাটার্নে পরীক্ষা নেওয়া হয়েছিল। যা আগে কখনও দেননি ছাত্রছাত্রীরা। সে কথা মাথায় রেখে দ্বিতীয় টার্মের পরীক্ষার পর চূড়ান্ত রেজাল্ট তৈরির সময় নতুন নিয়ম কার্যকর করে বোর্ড।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...