Saturday, April 4, 2026

Kolkata League: পিছোল কলকাতা লিগ, থাকছে না অবনমন

Date:

Share post:

শনিবার আইএফএ-তে (IFA) বৈঠকে বসেছিল কলকাতা লিগ (Kolkata League) প্রিমিয়ার ডিভিশন এ এর দলগুলি। মূলত অবনমন এবং লিগের লটারি সিকুয়েন্স করা নিয়েই আলোচনা হয়। বৈঠকে ঠিক হয় গত বছরের মত এই বছরও লিগে থাকছে না কোন অবনমন। পিছোল কলকাতা লিগ।

এই নিয়ে বৈঠকের পর আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানান, “আগামী ২ আগস্ট থেকে লিগ শুরুর পরিকল্পনায় রয়েছে। এবং এই নিয়ে দ্রুত কাজ সারছে আইএফএ। ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রিমিয়ার ডিভিশন শেষ করার ভাবনায় রয়েছে। গত বছরের মত এই বছরও থাকছে না কোন অবনমন।”

আপাতত ১১টি দলকে নিয়ে রাউন্ড রবিন ফর্ম্যাটে প্রথম রাউন্ড খেলা হবে। এরপর প্রথম রাউন্ড থেকে শীর্ষ তিন দল ও এটিকে মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিংকে নিয়ে হবে চ্যাম্পিয়নশিপ রাউন্ড। সেই রাউন্ডের শীর্ষে থাকা দলই হবে চ্যাম্পিয়ন। অপরদিকে গতবারের তুলনায় আরও বেশি মাঠে প্রিমিয়ার ডিভিশনের ম্যাচ আয়োজনের হবে বলে জানিয়েছেন আইএফএ সচিব।

আরও পড়ুন:India Team: ভারতের ড্রেসিংরুমে ব্রায়ান লারা, ছবি পোস্ট বিসিসিআইয়ের

 

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...