Monday, April 6, 2026

Partha Chatterjee: রাত পেরিয়ে সকাল, এখনও চলছে জিজ্ঞাসাবাদ

Date:

Share post:

কেটে গেল ২৪ ঘণ্টা, এখনও চলছে জিজ্ঞাসাবাদ। ইডি(ED) সূত্রে খবর তদন্তে সহযোগিতা করছেন না এসএসসি (ssc) কাণ্ডে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। গতকাল রাত্রে জিজ্ঞাসাবাদ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি। খবর দেওয়া হয় চিকিৎসকদের, তারপর রাত পেরিয়ে সকাল হয়ে গেলেও পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে এখনও ইডির আধিকারিকরা।

ইডি সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। সূত্রের দাবি, পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee), অর্পিতার আত্মীয় এবং পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয়দের নামে প্রচুর সম্পত্তি রয়েছে। তদন্তের স্বার্থে সেই সমস্ত সম্পত্তির সন্ধান পাওয়ার চেষ্টা করছেন ইডি-র অফিসাররা। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রয়েছে নেতাজি নগর থানার পুলিশও।


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...