Tuesday, March 31, 2026

Partha Chatterjee update: জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হল পার্থ চট্টোপাধ্যায়কে

Date:

Share post:

প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতারের পর থেকে প্রতি মুহুর্তে ইডির গন্তব্য নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। অবশেষে এক ঘন্টা কুড়ি মিনিটের সাসপেন্স শেষে জোকার (Joka) ইএসআই হাসপাতালে (ESI hospital) নিয়ে যাওয়া হল পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) । মেডিকেল টেস্টের পর সোজা আদালতে তোলা হবে মন্ত্রীকে। সাধারণত ইডি (ED) কাউকে গ্রেফতার করলে মেডিকেল টেস্ট-এর জন্য এসএসকেএম হাসপাতাল (SSKM) বা কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রমী ঘটনা ঘটল পার্থ চট্টোপাধ্যায়ের মেডিকেল টেস্টে। আজ সকাল ১০টা নাগাদ নাকতলার বাড়ি থেকে তাঁকে নিয়ে ইডি আধিকারিকরা বাইপাস ধরে সায়েন্স সিটি থেকে বাঁদিক দিয়ে এজেসি বোস রোড হয়ে আলিপুর, বেহালা দিয়ে ডায়মন্ড হারবারের রাস্তা ধরে পৌছে গেলেন জোকার ইএসআই হাসপাতালে । সূত্রের খবর এখানে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করানর পর সোজা আদালতে পেশ করা হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। গোটা হাসপাতাল চত্বর নিরাপত্তার চাদরে মুড়ে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।


Related articles

যানজট মুক্ত বসিরহাট উপহার দেওয়ার আশ্বাস বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিতের

বসিরহাটকে (Basirhat) যানজট মুক্ত করাই হবে অন্যতম প্রধান লক্ষ্য বলে জানালেন বসিরহাট দক্ষিণের (Basirhat South TMC Candidate) তৃণমূল...

“কেন যে জলে নামল!”, রাহুলের অকাল মৃত্যুতে গভীর শোকে সৌরভ

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শুধু রাজনীতি নয় খেলার মাঠের তারকাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। ইডেনে ভারতের ম্যাচ থাকলেই...

করণদিঘীর দুই দাবি: নির্বাচনী প্রচারের মঞ্চ থেকেই পূরণের প্রতিশ্রুতি অভিষেকের

রাজ্যের ক্ষমতায় থাকাকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি এলাকার স্থানীয় মানুষের দাবি মতো শিক্ষা থেকে স্বাস্থ্য, কৃষি থেকে...

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...