Tuesday, June 23, 2026

স্বাস্থ্য পরীক্ষার পর সিজিও কমপ্লেক্সে অর্পিতাকে ফের জিজ্ঞাসাবাদ ইডির, আজই তোলা হবে আদালতে

Date:

Share post:

এসএসসি দুর্নীতি মামলায় শনিবার বিকেলেই অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় জোকার ইএসআই হাসপাতালে। সেখানেই টানা তিন ঘণ্টা চলে তাঁর স্বাস্থ্য পরীক্ষা। এরপর রাতেই অর্পিতাকে নিয়ে ইডির কনভয় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছে যায়। রবিবার আদালতে তোলা হবে তাঁকে।

আরও পড়ুন: Arpita Mukherjee: অর্পিতার ‘কুবেরের ধন’ উদ্ধারে ৪০ টি ট্রাঙ্ক পাঠাল আরবিআই!

শনিবার রাতভর অর্পিতাকে জিজ্ঞাসাবাদ চালায় ইডি আধিকারিকরা।কীভাবে তাঁর বাড়িতে এত টাকা এল, তা জানার চেষ্টা করেন তাঁরা।

প্রসঙ্গত, শুক্রবার সকাল থেকে পার্থ চট্টোপাধ্যায়কে ম্যারাথন জেরা করে ইডি। সেই সূত্র ধরেই তল্লাশি চালানো হয় অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে। শুক্রবার সন্ধ্যায় ইডি দাবি করে, অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা, লক্ষাধিক টাকার সোনার গয়না, ২০টি মোবাইল ফোন ও নানান গুরুত্বপূর্ণ নথি।এরপরই টাকার উৎস নিয়ে অর্পিতাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালায় ইডি। সকালেই তাঁকে আটক করে তারা। তারপর এদিন বিকেলে গ্রেফতার করা হয়। যদিও গ্রেফতারের পর অর্পিতা জানান, ‘আমি নির্দোষ, এটা বিজেপির চাল’।









Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...