Monday, April 6, 2026

স্বাস্থ্যপরীক্ষা শেষ, জোকা ইএসআই হাসপাতাল থেকে ব্যাঙ্কশাল কোর্টে আনা হচ্ছে অর্পিতাকে

Date:

Share post:

স্বাস্থ্যপরীক্ষা শেষ, জোকা ইএসআই হাসপাতাল থেকে বের করা হল অর্পিতা মুখোপাধ্যায়কে। এর পর বিকেল চারটে নাগাদ তাঁকে পেশ করা হবে আদালতে।সোমবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্যপরীক্ষার জন্য জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় অর্পিতা মুখোপাধ্যায়কে।হাসপাতালে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল। মোতায়েন ছিল প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী।

প্রসঙ্গত, ফ্ল্যাট থেকে ‘টাকার পাহাড়’ উদ্ধারের পর শনিবার সকালে আটক করা হয় অর্পিতা মুখোপাধ্যায়ে। বিকেলের পর তাঁকে গ্রেফতার করে ইডি। রবিবার দুপুরে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয় পেশায় অভিনেত্রী-মডেল অর্পিতাকে। দুর্নীতির মামলায় আদালতে অর্পিতার শুনানি শেষে রায় স্থগিত রাখা হয়। আজ সোমবার ফের আদালতে পেশ করা হবে তাঁকে।

আরও পড়ুন- Shikhar Dhawan: ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে জয়ের পর সেলিব্রেশনের ছবি পোস্ট ধাওয়ানের

ঘটনার সূত্রপাত শুক্রবার। ওইদিন সন্ধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের কাছে হরিদেবপুরের ডায়মন্ড সিটি সাউথের আবাসনের বিছানা ও আলমারি থেকে উদ্ধার হয় ২০ কোটি টাকা। ২০ টি মোবাইলফোনও উদ্ধার করে ইডি, পাওয়া যায় বিপুল সোনা ও বৈদেশিক মুদ্রাও।

শনিবার বিকেলে সেই টাকার অঙ্ক ছাপাল ২১ কোটি! সেই টাকা গুনতে ব্যাঙ্ককর্মীদের সাহায্য নেওয়া হয়। আনা হয় টাকা গোনার যন্ত্রও। অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে টাকা উদ্ধারের পরে তা নিয়ে যাওয়ার জন্য ট্রাক পাঠাল আরবিআই! সেই ট্রাক ভর্তি সারি সারি ট্রাঙ্ক! সে ট্রাঙ্কে বোঝাই করা হচ্ছে কোটি কোটি টাকা। প্রত্যক্ষদর্শীরা নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না, এ যেন সিনেমা…!

এরপরই, শনিবার বিকেল নাগাদ টালিগঞ্জের বাড়ি থেকে অর্পিতাকে তুলে নিয়ে যায় ইডি আধিকারিকরা।রবিবার সকালে মেডিক্যাল পরীক্ষার জন্য অর্পিতা মুখোপাধ্যায়কে প্রথমে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে, সেখান থেকে দুপুর নাগাদ পেশ করা হয় ইডির বিশেষ আদালতে। তাঁকে এক দিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

 

 

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...