Tuesday, February 3, 2026

টাকা লুকোতে বাড়িতে বাংকারও বানান পার্থর বান্ধবী অর্পিতা! এবার বিস্ফোরক মামী

Date:

Share post:

এ যেন বলিউডের কোনও হিন্দি সিনেমার ট্রেলর! মন্ত্রী ঘনিষ্ঠ মডেলের বাড়ি থেকে আগেই কোটি কোটি টাকা নগদ, গয়না, মোবাইল উদ্ধার হয়েছে। তদন্ত যত এগোচ্ছে, ততই কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসছে। একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে পাচ্ছে ইডি।

হিসাব বহির্ভূত টাকার পরিমাণ এতটাই যে, সেটা রাখার জন্য বাড়িতে মাটির নীচে বাংকার! হুগলির জাঙ্গিপাড়ায় মথুরাবাটি গ্রামে বাংকার তৈরি বানিয়ে ছিলেন পার্থর ঘনিষ্ঠ বান্ধবী মডেল অর্পিতা মুখোপাধ্যায়!

না, কোনও তদন্তকারী বা পড়শি নয়, এমন বিস্ফোরক অভিযোগ আনলেন পার্থর বান্ধবী অর্পিতার নিজের মামী স্বপ্না চক্রবর্তী। মথুরাবাটি গ্রামে মাস তিনেক আগে নতুন সাদা রঙের একতলা বাড়ি বানান অর্পিতা। সেই বাড়িতেই নাকি মাটির নীচে বাংকার তৈরি করা হয়েছে। এমনই দাবি করলেন অর্পিতার মামী স্বপ্নাদেবী।

স্বপ্নার দাবি, “রাজমিস্ত্রিদের মুখেই তিনি শুনেছিলেন বাংকার বানানোর কথা। সেই সময় বিষয়টি নিয়ে সেভাবে গুরুত্ব দেননি। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর এখন মনে হচ্ছে ওখানে টাকা লুকানো থাকতে পারে। তাই তল্লাশি করা উচিত ওই বাড়িতে।” তাঁর বিশ্বাস, ওই বাংকার থেকেই বেরিয়ে আসবে আরও টাকা।

প্রসঙ্গত, হিসাব বহির্ভূত কোটি কোটি টাকা, গয়না, বাড়ি, গাড়ি, দামি মোবাইল সহ আরও কতকিছু। কিন্তু শেষরক্ষা হয়নি। ইডির ছিপে ধরা পড়েছেন মডেল অর্পিতা মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও লেনদেন থাকায় গ্রেফতার করা হয়েছে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও। তাঁরা দু’জন গ্রেফতার হওয়ার পর থেকে তদন্তকারী সংস্থার সামনে যেমন উঠে আসছে একের পর এক কেলেঙ্কারি ও দুর্নীতির তথ্য। ঠিক একইভাবে পার্থ-অর্পিতার পরিচিতদের কাছে থেকে শোনা যাচ্ছে অনেক অজানা গল্প।

একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, হুগলির জাঙ্গিপাড়া থানা এলাকার দিলাকাশ পঞ্চায়েতের মথুরাবাটি গ্রাম। এখানেই অর্পিতা মুখোপাধ্যায়ের মামার বাড়ি। মাঝে মধ্যে এই গ্রামে অর্পিতার সঙ্গে আসতেন পার্থ চট্টোপাধ্যায়। অর্পিতার মামার পুকুরে নাকি মাছও ধরতেন পার্থবাবু।

আবার মামার বাড়ির পাশেই একটি চোখ ধাঁধানো বাড়ি তৈরি করেছিলেন অর্পিতা। মামার এলে এই বাড়িতেই উঠতেন তিনি। বাড়িটি তাঁর নামেই। পার্থ চট্টোপাধ্যায়কেও এই বাড়িতেই অর্পিতার সঙ্গে বহুবার দেখা গিয়েছে বলে গ্রামবাসীদের দাবি। বাড়ির নীচে নাকি একটি বাঙ্কারও রয়েছে! আর সেই বাঙ্কার ঘিরেই এখন রহস্য!

 

spot_img

Related articles

আমেরিকার শুল্ক কমতেই চাঙ্গা শেয়ার বাজার! বিনিয়োগকারীদের মুখে চওড়া হাসি

ভারতীয় পণ্যের উপর আমেরিকার শুল্ক কমতেই মাথা চাড়া দিয়ে উঠল দালাল স্ট্রিট (Dalal Street)। মঙ্গলবার একধাক্কায় প্রায় ২...

বিধায়ক হতে চান সেলিম, জোটে মরিয়া হয়ে ‘হুমকি’ দিচ্ছেন: বিস্ফোরক অভিযোগ কংগ্রেস মুখপাত্র অশোকের

মহম্মদ সেলিম (Md Selim) বিধায়ক হতে চান বলে জোটে মরিয়া। আর তার জন্য নিজেদের দলের কমরেডদের দিয়ে কংগ্রেস...

সন্দেশখালি থানার পুলিশের বড় সাফল্য: লুঠের ৪৮ ঘণ্টার মধ্যে বমাল ধৃত ডাকাতদল

সন্দেশখালি থানার (Sandeshkhali PS) পুলিশের বড় সাফল্য। ডাকাতি (Robbery ) হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে লুঠ হওয়া গয়না, নগদ-সহ...

দক্ষিণবঙ্গে সকাল-সন্ধ্যায় শীতের আমেজ, বুধ থেকে বাড়বে তাপমাত্রা 

সকাল ও রাতের দিকে শীতের (Winter) আমেজ খানিকটা অনুভব করা গেলেও বেলা যতো গড়াচ্ছে ততই চওড়া হচ্ছে সূর্যের...