Monday, April 6, 2026

পার্থর দেহরক্ষীর পরিবারে ১০জনের চাকরির অভিযোগ, মামলায় পার্টি করার নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর মোড়। এবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষী বিশ্বম্ভর মণ্ডলের পরিবারের ১০ জন সদস্যের চাকরি পাওয়া নিয়ে প্রশ্ন উঠল কলকাতা হাইকোর্টে। আজ, সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে এই মামলার শুনানিতে হয়। যেখানে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের ওই দেহরক্ষীর পরিবারের ১০ জন চাকরি প্রাপককে মামলায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

এদিন শুনানির পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর পর্যবেক্ষণে বলেন, “বিশ্বম্ভর মণ্ডল ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষী। এই নিয়োগের সঙ্গে তিনি যুক্ত ছিলেন বলে অভিযোগ করা হচ্ছে। দেহরক্ষীর পরিবারের ১০জন সদস্য চাকরি পেয়েছেন বলেও অভিযোগ। বিষয়টি তাই খতিয়ে দেখতেই ওই ১০জনকে মামলায় অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।”

একইসঙ্গে বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে প্রাথমিকে নিয়োগের জন্য প্রার্থী পিছু ৫ লক্ষ টাকা নেওয়ার যে অভিযোগ তুলেছিলেন ১৩ জন চাকরিপ্রার্থী, তাঁদেরও মামলায় পার্টি করার নির্দেশ দেয় হাইকোর্ট।

 

 

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...