Thursday, June 25, 2026

এবার নারী সুরক্ষায় কোচবিহারেও ‘উইনার্স’

Date:

Share post:

নারী সুরক্ষায় কলকাতায় অনেক আগেই কলকাতায় চালু হয়েছে ‘উইনার্স’ (Winners)। এবার কোচবিহার শহরে মহিলা পুলিশের (Police) নয়া উদ্যোগ। ইভটিজিং রুখতে চালু হল ‘উইনার্স’। সোমবার এর আনুষ্ঠানিক সূচনা করেন উত্তরবঙ্গের আইজি ডিপি সিং। উইনার্সে ২০ জন মহিলা কনস্টেবল রয়েছেন। তাঁরা স্কুটারে করে শহর ও সংলগ্ন এলাকা ঘুরবেন।

স্কুটারে চেপে কালো পোশাক পরা এই মহিলা পুলিশকর্মীরা দিনে ও রাতে রাস্তায় ঘুরবেন। কোচবিহার (Coochbehar) শহরের ২০টি ওয়ার্ডে আপাতত এই টহলদারি চলবে। এদিন পুলিশ লাইনে মহড়া দিয়েছে এ মহিলা পুলিশের টিম। পুলিশ সুপার সুমিত কুমার জানান, ইভটিজিং রুখতে শহরে এবার মহিলা পুলিশের এই টিম কাজ করবে। কোনও অভিযোগ পেলেই দ্রুত পদক্ষেপ করবে৷

 

Related articles

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...