Friday, April 3, 2026

CAB: বাংলা সিনিয়র দলের কোচ হলেন লক্ষ্মীরতন শুক্লা

Date:

Share post:

বাংলা (Bengal) সিনিয়র দলের কোচ হলেন লক্ষ্মীরতন শুক্লা (Laxmi Ratan Sukla)। মঙ্গলবার সিএবিতে (CAB) থেকে বাংলার দলের কোচ হিসাবে লক্ষ্মীর নাম ঘোষণা করেন মঙ্গলবার সিএবি প্রেসিডেন্ট  অভিষেক ডালমিয়া (Abhishek Dalmiya)। উপস্থিত ছিলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও। এদিকে বাংলা দলে লক্ষ্মীর সহকারী হিসাবে রাখা হল সৌরাশিস লাহিড়ীকে।

এদিন বাংলা দলের দায়িত্ব নিয়ে লক্ষ্মীরতন শুক্লা বলেন,” চেষ্টা করব বাংলাকে সাফল্য এনে দিতে। নতুন ধরনের চিন্তা-ভাবনা নিয়ে সামনের দিকে এগোতে চাই। অতীতে তাকাব না। অধিনায়ক হিসাবে সহজসরল ভাবে দলকে চালনা করার চেষ্টা করতাম, এখন কোচ হিসাবেও সেটাই করতে চাই। সিএবি, দাদিকে (সৌরভ গঙ্গোপাধ্যায়) অনেক ধন্যবাদ।”

বাংলাকে নেতৃত্বও দিয়েছেন লক্ষ্মী। ১৮ বছর বাংলার হয়ে খেলে প্রথম শ্রেণির ক্রিকেটে ৬২১৭ রান করেছেন তাঁর। লিস্ট এ ক্রিকেটে লক্ষ্মীর সংগ্রহ মোট ২৯৯৭ রান। ক্রিকেট কেরিয়ারে মোট ১৩টি শতরান রয়েছে তাঁর। বল হাতে লিস্ট এ ক্রিকেটে ১৪৩টি উইকেট নেন লক্ষ্মী। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর সংগ্রহ ১৭২টি উইকেট। ভারতের হয়ে তিনটি ম্যাচ খেলেছিলেন লক্ষ্মী। সেই তিনটি একে দিনের ম্যাচে তাঁর সংগ্রহ ১৮ রান এবং ১টি উইকেট।

আরও পড়ুন:EastBengal: মঙ্গলবার হবে ইস্টবেঙ্গল এবং ইমামির চুক্তিপত্র সই : সূত্র

 

Related articles

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...