Friday, April 3, 2026

Corona update: দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ, একদিনে মৃত ৫৭

Date:

Share post:

করোনা (Corona) নিয়ে কিছুতেই স্বস্তি মিলছে না। গত একদিনে সক্রিয় রোগীর (Active case) সংখ্যা কমলেও ফের বাড়ল দৈনিক সংক্রমণের হার।

বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩১৩ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৪ হাজার ৮৩০। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৭ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৬। দিন দুয়েক দৈনিক সংক্রমণ সামান্য কমলেও গত ২৪ ঘণ্টায় ফের তা একলাফে বাড়ল প্রায় তেইশ শতাংশ। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৬ হাজার ১৬৭ জনের। একদিনে  সুস্থ হয়ে উঠেছেন ২০ হাজার ৭৪২ জন। সারা দেশে মোট সুস্থ হয়েছেন ৪ কোটি ৩২ লক্ষ ৬৭ হাজার ৫৭১ জন। এর পাশাপাশি, দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ২৬।

দেশের পাশাপাশি রাজ্যের (West Bengal) করোনা চিত্র উদ্বেগজনক। গত ২৪ ঘন্টায় লাফিয়ে বাড়ল সংক্রমণের সংখ্যা। রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ হয়েছেন ১ হাজার ২৩২ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৭ জনের।


Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...