Saturday, April 4, 2026

পার্থর জামিন খারিজে মন্ত্রিত্ব আর দলীয় পদ ইডির অস্ত্র হতে পারে

Date:

Share post:

আপনি কি মন্ত্রিত্ব ছাড়ছেন? সাংবাদিকদের প্রশ্নের ধৃত পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)বলেন, “কারণ কী?”। এই মন্তব্য থেকেই স্পষ্ট মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করার কোনও পরিকল্পনা নেই তাঁর। বৃহস্পতিবার, রাজ্য মন্ত্রিসভা বৈঠক। সেখানে এই বিষয়ে আলোচনা হবে বলে খবর। অন্দরের খবর, পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরানো হচ্ছে না। কারণ, যতক্ষণ না পর্যন্ত তিনি দোষী প্রমাণিত হচ্ছেন, ততক্ষণ তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না।

কিন্তু তিনটি দফতরের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এসএসসি নিয়োগ মামলায় আপাতত রয়েছেন ইডির(ED) হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর জায়গায় দায়িত্ব কে সামলাবেন? তাহলে কি শিল্প দফতর নিজের হাতেই রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নাকি পরিষদীয় দফতরের অতিরিক্ত দায়িত্বে আসবেন অন্য কেউ? বৃহস্পতিবার, মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্রের খবর, অন্য কাউকে দায়িত্ব দেওয়া হবে। এক্ষেত্রে উঠে আসছে বাবুল সুপ্রিয়র নামও। তাঁকে এবার মন্ত্রিসভায় স্থান দেওয়া হতে পারে।

তবে, পার্থর শুভানুধ্যায়ী আইনজীবীদের মধ্যে পার্থর মন্ত্রী থাকার বিষয় নিয়ে প্রশ্ন উঠছে। কারণ, রাজ্যের তিনটি দফতরের মন্ত্রী তিনি। একই সঙ্গে শাসকদলের মহাসচিব পার্থ। এই পরিস্থিতিতে তাঁর উপর প্রভাবশালী তকমা লাগাতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এক্ষেত্রে ইডি পার্থর জামিনের আবেদনের বিরোধিতা করতে পারে। কারণ, ছাড়া পেলে তিনি তদন্তকে প্রভাবিত করতে পারেন। এই অজুহাতে অতীতে অনেকেরই জামিনের আবেদনের তীব্র বিরোধিতা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এক্ষেত্রেও তার ব্যাতিক্রম ঘটবে না বলেই মনে করেছেন আইনজীবীদের একাংশ। এই পরিস্থিতিতে মন্ত্রিত্ব থেকে অব্যাহতি পেলেই পার্থর জামিন পাওয়ার পক্ষে অনুকূল বলে মনে করেছে আইনজীবী মহল।

আরও পড়ুন- চাকরিপ্রার্থীদের পাশে থাকার আশ্বাস দিয়ে শহরের রাজপথে মহামিছিল বামেদের

Related articles

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...