Wednesday, April 1, 2026

শিক্ষকের বেধড়ক মারে অজ্ঞান অষ্টম শ্রেণির ছাত্র! চাঞ্চল্য বোলপুরে

Date:

Share post:

শিক্ষকের বেধড়ক মারে অজ্ঞান অষ্টম শ্রেণির ছাত্র। ঘটনাটি ঘটেছে বোলপুরের নাহিনা উচ্চ বিদ্যালয়ে (Nahina High School)। অভিযোগ, স্কুল শিক্ষকের (School Teacher) বেধড়ক মারে জ্ঞান হারায় অষ্টম শ্রেণির ছাত্র স্বস্তিক মাজি। তাকে স্বস্তিক বোলপুর (Bolpur) মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তেজিত অভিভাবকরা অভিযুক্ত শিক্ষককে আটক করে বিক্ষোভ দেখাতে শুরু করে।

স্কুল শিক্ষকদের ছাত্র-ছাত্রীদের মারধর করার ব্যাপারে শিক্ষা দফতরের কড়া নিষেধাজ্ঞা রয়েছে। তা সত্ত্বেও মাঝেমাঝেই শিক্ষক-শিক্ষকদের বিরুদ্ধে পড়ুয়া নিগ্রহের অভিযোগ সামনে আসে। বুধবার, এই অভিযোগ উঠেছে বোলপুরের নাহিনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পার্থ মাহাতর বিরুদ্ধে। অভিযোগ, স্বস্তিককে বেধড়ক মারেন ওই শিক্ষক। তাতেই জ্ঞান হারায় ওই ছাত্র। কিন্তু তাকে হাসপাতালে ভর্তি করেনি স্কুল কর্তৃপক্ষ। খবর ছড়িয়ে পড়তেই স্কুল চত্বরে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। তাঁদের তৎপরতায় অসুস্থ এই হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে অভিযুক্ত শিক্ষককে স্কুলে আটকে রাখেন উত্তেজিত অভিভাবকরা। দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ। পরে শান্তিনিকেতন থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

নিগৃহীত ছাত্রের বাবা সুমন্ত মাজি বলেন, “ছেলেকে বেধড়ক মেরেছেন মাস্টারমশাই। দেড় ঘণ্টা ধরে অজ্ঞান হয়ে পরেছিল৷ তাও হাসপাতালে নিয়ে যায়নি৷ ভুল করলে মাস্টারমশাই মারতে পারে, তাই বলে এভাবে মারবে। জানি না ছেলেকে এরপর কীভাবে স্কুলে পাঠাবো।” ঘটনায় স্কুল কর্তৃপক্ষের কোনও বক্তব্য মেলেনি।

আরও পড়ুন- প্রকাশ্যে ২ কোটি চাকরির ভাঁওতা, ৮ বছরের মোদি জমানায় চাকরি মাত্র ৭ লক্ষ

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...