Tuesday, March 24, 2026

হাইকোর্টের নির্দেশমত সুদ সমেত টাকা ববিতা সরকারকে ফেরাল অঙ্কিতা

Date:

Share post:

হাইকোর্টের নির্দেশমতো ববিতা সরকারকে সুদ সমেত প্রথম কিস্তির টাকা ফেরালেন শিক্ষা প্রতিমন্ত্রীর কন্যা অঙ্কিতা অধিকারী। এমনকি দ্বিতীয় কিস্তির টাকাও সুদ সমেত হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে জমা দিয়েছেন অঙ্কিতা বলে জানিয়েছেন অঙ্কিতার আইনজীবী।

আরও পড়ুন:শুক্রবার ফের মানিককে তলব ইডির, পার্থ-অর্পিতার মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা

আদালতের নির্দেশ মতো স্কুলে শিক্ষকতার চাকরি পেলেও টাকা পাননি বলে হাই কোর্টের দ্বারস্থ হন ববিতা সরকার। তিনি বলেন, নির্দেশ মতো অঙ্কিতার কাজে যোগ দেওয়ার দিন থেকে চাকরী করা পর্যন্ত টাকা ববিতাকে ফিরিয়ে দিতে হবে বলে অঙ্কিতা অধিকারীকে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ।কিন্তু সেই টাকা এখনও পাননি ববিতা। তাই ফের  আদালতের দ্বারস্থ হন তিনি। যদিও হাই কোর্টের নির্দেশে মন্ত্রীকন্যা অঙ্কিতা সেই টাকা হাই কোর্টের রেজিস্ট্রারের কাছে জমা দিয়েছে বলেও আদালতে জানান অঙ্কিতার আইনজীবী ফিরদৌস শামীম। এরপরই বৃহস্পতিবার এই মামলার শুনানির দিন ধার্য করে আদালত।

উল্লেখ্য, রাজ্যের শিক্ষা প্রতমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতার শিক্ষিকা হিসাবে নিয়োগ অবৈধ হিসাবে ঘোষণা করে আদালত। তাঁর নিয়োগ বাতিল করে ওই পদে চাকরি করার যোগ্য প্রার্থী ববিতা সরকারকে নিয়োগ দিতে বলেন বিচারপতি। ২ কিস্তিতে সেই টাকা ফেরত দিতে নির্দেশ দেন তিনি। সেই নির্দেশ মেনে প্রায় ১৫ লক্ষ টাকা আদালতের কাছে জমা দিয়েছেন অঙ্কিতা। ৭ জুলাই তাঁর শেষ কিস্তি দেওয়ার কথা ছিল। তবে, আজ সে টাকা মামলাকারী ববিতা সরকারকে ফিরিয়ে দেওয়া হয়।

Related articles

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...

বিজেপি নেত্রীর স্বামীকে বাংলার পর্যবেক্ষক!  ‘শাহি সংবাদ’ কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপি বাদে বাকি সব দলই তুলেছে। এমনকি এখন আর সেটা বাংলায়...