Wednesday, June 17, 2026

সহকর্মী ভেবে লজ্জিত, মন্ত্রিসভা-দল থেকে পার্থকে অপসারণের পর প্রতিক্রিয়া ফিরহাদের

Date:

Share post:

এসএসসি দুর্নীতি মামলায় যেভাবে পার্থ চট্টোপাধ্যায়ের নোংরামি প্রকাশ্যে আসছে তাতে দলের বিড়াম্বনা বেড়েছে। পার্থর কামিনী-কাঞ্চন নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইডির হেফাজতে থাকা পার্থকে মন্ত্রিসভা থেকে অপসারণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তার কয়েক ঘন্টার মধ্যে শাসক দল তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকের সর্বসম্মত সিদ্ধান্তের পর দলের সমস্ত পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে বর্ষীয়ান পার্থ চট্টোপাধ্যায়কে।

তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির অন্যতম সদস্য রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। পার্থর সঙ্গে ফিরহাদের দীর্ঘদিনের সুসম্পর্ক। মন্ত্রিসভা ও দল থেকে অপসারণের পর এবার পার্থর দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন ফিরহাদও।

সদ্য অপসারিত হওয়া সতীর্থ ফিরহাদ হাকিমের নিশানায় এবার বেহালা পশ্চিমের বিধায়ক। পার্থ চট্টোপাধ্যায়কে তোপ দেগে ফিরহাদ বলেন, “পার্থ চট্টোপাধ্যায়কে সহকর্মী ভেবে আমি এখন লজ্জিত। এই ঘটনায় আমরা সবাই ব্যথিত। সকলের মনের মধ্যে একটা চাপ রয়েছে। কেউ ভাবতে পারিনি পার্থদা এমন একটি নিন্দনীয় ঘটনার সঙ্গে জড়িয়ে যাবেন। তবে আমি এখনও আশা করব, সঠিক পথে তদন্ত হবে এবং সত্যটা সামনে আসবে।”

আরও পড়ুন:দায় কেন্দ্রকেও নিতে হবে! তৃণমূল মানুষের কাছে দায়বদ্ধ কোনও নেতার কাছে নয়: অভিষেক

 

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...