Monday, March 16, 2026

পার্থকে সরকার এবং দলীয় পদ থেকে এখনই সরানো উচিত: বিস্ফোরক ট্যুইট কুণালের

Date:

Share post:

ট্যুইটে বিস্ফোরক তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সাম্প্রতিক ঘটনাগুলি নিয়ে বৃহস্পতিবার সকালেই কুণালের মন্তব্য, “পার্থ চট্টোপাধ্যায়কে এই মুহূর্তে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হোক এবং দলের সব পদ থেকেও তাঁকে বহিষ্কার করা উচিত।”এরপরই কুণালের মন্তব্য, “যদি এই বক্তব্য দলের তরফে মনে হয় যথাযথ নয়, তাহলে দল মনে করলে আমাকে তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে সরিয়ে দিতে পারে। দলের একজন সাধারণ কর্মী বা সৈনিক হিসেবেই আমি লড়াই চালিয়ে যাব।”


আরও পড়ুন:বেলঘরিয়ায় অর্পিতার ফ্ল্যাটের ওয়ারড্রোব – শৌচাগার থেকে উদ্ধার ২৮ কোটি টাকা এবং ৬ কেজি সোনা!

বুধবার রাতে বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ২৮ কোটিরও বেশি টাকা, সোনা ইত্যাদি উদ্ধার হয়। সেই তল্লাশি চলাকালীনই কুণাল স্পষ্ট ভাষায় বলেছিলেন, যে দৃশ্য চোখে দেখতে পাচ্ছি, তা অনভিপ্রেত। সবচেয়ে বড় বিষয় হল, সাংবাদিকরা বারবার তাঁকে সুযোগ দিয়েছেন এই সমস্ত ঘটনাবলী নিয়ে তাঁর তরফে বক্তব্য জানানোর। কিন্তু দুর্ভাগ্যের হল, তিনি কাকে ফোন করে পাননি কিংবা মন্ত্রিসভা থেকে কেন তিনি পদত্যাগ করবেন, সে প্রশ্ন সাংবাদিকদের বলতে পারছেন কিন্তু একবারও বলেননি,’আমি নির্দোষ’। এ প্রসঙ্গে কুণাল তাঁর নিজের অভিজ্ঞতা প্রসঙ্গে টেনে এনে বলেন, আমাকে যখন মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছিল, আমি তখন বারবার বলার চেষ্টা করেছি নির্দোষ। কিন্তু পুলিশ আমাকে সাংবাদিকদের মুখোমুখি হতে দেয়নি। আবার কখনও সুযোগ পেলে গাড়িতে বাজনা বাজিয়ে আমার কথা সাংবাদিকদের কাছে পৌঁছতে দেয়নি।

তৃণমূলের মুখপাত্র কুণাল এদিন সকালে বলেন, রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা লড়াই করছেন। কোনও একজনের ব্যক্তিগত আচরণ এবং কাজে দলীয় কর্মীদের আঘাতপ্রাপ্ত হবে, তা হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে পূর্ণ আস্থা আছে। আগামী দিনে তাঁরাই লড়াইয়ের পথ দেখাবেন। তৃণমূলের  একনিষ্ঠ কর্মী হিসেবে সেই পথের শরিক থাকব।

উল্লেখ্য, আজ দুপুরে মন্ত্রিসভার বৈঠক রয়েছে। সেখানে পার্থ-অপসারণ নিয়ে যেমন আলোচনা হবে পাশপাশি তাঁর তিনটি দফতর মুখ্যমন্ত্রী নিজের হাতে রাখবেন না নতুন মন্ত্রী বা অন্য মন্ত্রীদের হাতে দেবেন তারই অপেক্ষা।

spot_img

Related articles

অস্কার ২০২৬-এর ‘ইন মেমোরিয়াম’ বিভাগে নাম নেই ধর্মেন্দ্রর! ভারতীয় সিনেপ্রেমীদের মধ্যে অসন্তোষ

  বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম'। লস অ্যাঞ্জেলসে রবিবার রাতে হলিউড ছাড়াও বিভিন্ন দেশের...

‘সকলকে ক্ষমা করে বিদায় নাও’, হরিশকে শেষ আদর পরিবারের

চোখের সামনে ছেলেকে ১৩ বছর ধরে যন্ত্রণার সঙ্গে লড়তে দেখেছেন। সবরকম চেষ্টা করেও কোমার ' লাইফ সাপোর্ট' থেকে...

আজই বামেদের প্রার্থী তালিকা ঘোষণা! তাড়াহুড়ো নিয়ে খোঁচা কুণালের

বাংলায় নির্বাচনের দিন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বামফ্রন্ট। সোমবার, বেলা তিনটে নাগাদ মুজফ্ফর...

যুদ্ধ নিয়ে AI কন্টেন্ট! ইউএই-তে গ্রেফতার ১৯ ভারতীয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভুয়ো পোস্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার ১৯ ভারতীয়-সহ ৩৫ জন। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও...