Tuesday, March 31, 2026

কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে না ভারতীয় মহিলা দল : সূত্র

Date:

Share post:

বৃহস্পতিবার রাতে কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) উদ্বোধন। সেই উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে না ভারতের মহিলা ক্রিকেট দল (India Women’s Team)। কারণ হিসাবে এক সর্বভারতীয় সংবাদসংস্থা জানাচ্ছে, শুক্রবার সকালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে  কমনওয়েলথ গেমসের প্রথম ম্যাচ রয়েছে ভারতের, সেই কারণেই উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে না হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানাদের। কারণ সেই ম‍্যাচের আগে কোন ঝুঁকি নিতে চায়না টিম ইন্ডিয়া।

কমনওয়েলথ গেমসের প্রথমে ম‍্যাচে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। এই মুহূর্তে দুরন্ত ধারাবাহিকতার দেখাচ্ছে তারা। এমনকি চলতি বছর একদিনের বিশ্বকাপে একটিও ম্যাচ না হেরে চ্যাম্পিয়ন হয়েছেন মহিলা অজি দল। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে কোন রকম ঝুঁকি নিতে চাইছে ভারতের প্রমিলা ব্রিগেড। সেই কারণেই উদ্বোধনী অনুষ্ঠানে না আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান হয়েছে।

এদিকে প্রথম ম‍্যাচে নামার আগে ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেন,” আমরা একটা করে ম্যাচ ধরে এগোব। এখন শুধু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচের কথা ভাবছি। অন্য কোনও দিকে নজর নেই। শ্রীলঙ্কা সফরে দলের সবাইকে নিয়ে একটা মিটিং করি। সেখানে দলকে জিজ্ঞাসা করি, আমাদের কীভাবে খেলা উচিত। সেই সময় পূজা বস্ত্রকার খুব ভাল উত্তর দেয়। ও বলেছিল, খুনে মেজাজে খেলব। এখন আমরা সে ভাবেই খেলার চেষ্টা করছি।”

আরও পড়ুন:India Team: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতে বিশেষ বার্তা ধাওয়ানের, পোস্ট বিসিসিআইয়ের

 

Related articles

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...