Wednesday, April 8, 2026

বিকেলে তৃণমূলের জরুরি বৈঠক: আগের পোস্ট মুছে টুইটে জানালেন কুণাল

Date:

Share post:

বিকেলে তৃণমূলের জরুরি বৈঠক। ৫টায় তৃণমূল ভবনে বৈঠকে ডেকেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার, সকালের পোস্ট মুছে ফের টুইট (Tweet) করে  জানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

 

নিজের টুইটার হ্যান্ডেলে কুণাল লেখেন,
“আগের টুইটে আমি আমার মতামত জানিয়েছিলাম।
এখন দল বিষয়টি দেখছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বিকেল ৫টায় তৃণমূল ভবনে দলীয় বৈঠক ডেকেছেন। আমাকেও ওই বৈঠকে যোগ দিতে বলা হয়েছে।
সুতরাং, দল বিষয়টি নিয়ে ভাবছে, আমি ব্যক্তিগত পোস্টটি মুছে দিচ্ছি।“

মন্ত্রিত্ব ও দলের সব পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) সরানোর দাবি জানিয়ে সকালেই টুইট করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এরপরই দলের বৈঠক ডাকেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বৈঠকে উপস্থিত থাকবেন কুণাল ঘোষ নিজেও। তবে, কুণালের টুইটের পরেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়। তারপরেই তিনি নিজেই বিষয়টি খোলসা করেন। বলেন, বিকেল ৫ টায় শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ডেকেছেন অভিষেক। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। তাই তিনি তাঁর ব্যক্তিগত টুইট ডিলিট করলেন।

 

 

 

Related articles

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...