Saturday, April 4, 2026

EastBengal: ঝুলনের পাশাপাশি ইস্টবেঙ্গলের ‘ভারত গৌরব’ সম্মান পাচ্ছেন লিয়েন্ডার পেজও

Date:

Share post:

ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) পাশাপাশি ভারতের কিংবদন্তি টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজকে (Leander Paes ) ‘ভারত গৌরব’ সম্মান দিতে চলেছে ইস্টবেঙ্গল (EastBengal)। এর আগে জানানো হয়েছিল ১ আগস্ট ‘ভারত গৌরব’ সম্মান দেওয়া হবে ঝুলন গোস্বামীকে। তবে শুক্রবার ক্লাবের পক্ষ থেকে জানান হয় ভারতের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের পাশাপাশি প্রাক্তন টেনিস তারকাকেও সম্মান জানাজে লাল-হলুদ।

এদিন ক্লাবের পক্ষ থেকে বলা হয়,” ভারতের কিংবদন্তি টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ শহরে পৌঁছে গেছেন I আমরা আমাদের ক্লাবের ১০৩ তম প্রতিষ্ঠা দিবসে ‘ভারত গৌরব’ সম্মানে সম্মানিত করবো ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়িকা ঝুলন গোস্বামী এবং কিংবদন্তি টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজকে I”

১ অগাস্ট ক্লাবের ১০৩ তম প্রতিষ্ঠা দিবস। সেদিন বিকেলে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সম্মান প্রদান অনুষ্ঠান। সেখানেই ঝুলন গোস্বামী, লিয়েন্ডার পেজকে সম্মানিত করবে ইস্টবেঙ্গল। একই মঞ্চে এই বছর জীবনকৃতি সম্মান পাবেন দুই প্রাক্তন ফুটবলার গৌতম সরকার এবং ক্লাবের প্রাক্তন অধিনায়ক স্বপন সেনগুপ্ত। প্রতিবারের মতো এবারও ময়দানের দুই রেফারি তপন হালদার এবং সুপ্রিয় ভট্টাচার্যকে  সম্মানিত করবে ক্লাব। এই অনুষ্ঠানেই ক্লাবের তরফে সাধারণ মানুষের চিকিৎসার জন্য ২ লক্ষ টাকা লিভার ফাউন্ডেশনের হাতে তুলে দেওয়া হবে।

আরও পড়ুন:Derby: পিছিয়ে যেতে পারে ডুরান্ড কাপের ইস্ট-মোহন ডার্বি : সূত্র

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...