Wednesday, June 24, 2026

Atk Mohunbagan: মোহনবাগান দিবসে নিজেদের মাঠে মরশুমের প্রথম অনুশীলন বাগানের, অনুশীলনে প্রীতম, প্রণয়রা

Date:

Share post:

বৃহস্পতিবার সকালেই কলকাতা এসে পৌঁছেছেন এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferrando)। আর বুধবার গভীর রাতে শহরে পৌঁছেছেন হুগো বুমোস (Hugo Boumous)। আর কলকাতায় পা রেখে বৃহস্পতিবার বিকেলের মোহনবাগান মাঠে চলে আসেন দুই জনেই। আর শুক্রবার মোহনবাগান দিবসের দিনেই অনুশীলনে নেমে পড়ল মোহনবাগান। মরশুমের প্রথমদিনের অনুশীলনে দেখা গেল প্রীতম কোটাল, প্রণয় হালদার, লিস্টন কোলাসো, হুগো বৌমোস, কিয়ান নাসরি, সুভাশিস বোসদের।

প্রথম দিন অনুশীলনে নামলেও পুরো দমে অনুশীলন শুরু করেনি সবুজ-মেরুন ব্রিগেড। হাল্কা গা ঘামিয়ে জিম করতে চলে যান প্রীতমরা। শনিবার বিকেল থেকে পুরোদমে অনুশীলন শুরু করবে জুয়ান ফেরান্দোর দল। ডুরান্ড কাপ দিয়েই মরশুম শুরু করার কথা এটিকে মোহনবাগানের। এরপর তারা এএফসি কাপে অংশ নেবে। সঙ্গে রয়েছে কলকাতা লিগও। তবে এবারের ডুরান্ড কাপ যে স্পেশাল তা শহরে পা দিয়ে জানিয়ে দিলেন জুয়ান। তিনি বলেন, “গত মরশুমে ডুরান্ড খেলেছি এফসি গোয়ার হয়ে। প্রচুর মানুষ খেলা দেখতে আসেন। এই টুর্নামেন্টের দারুণ ঐতিহ্য রয়েছে। সমস্ত ম্যাচই খুব গুরুত্বপূর্ণ।”

আরও পড়ুন:জাকজমকপূর্ণ ভাবে শুরু হল কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান, ভারতের পতাকা বাহক সিন্ধু-মনপ্রীত

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...