Tuesday, February 24, 2026

স্মৃতি কন্যার ‘বার’  বিতর্কের জের,  তিন কংগ্রেস নেতাকে সমন দিল্লি হাইকোর্টের

Date:

Share post:

গোয়াতে স্মৃতি ইরানির (Smriti Irani) কন্যা জোয়েশের (Joyesh Irani) বেআইনি বার  (Bar) চালানোর অভিযোগে সরগরম দেশের রাজনীতি (Politice)। কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রীর (Central Minister) বছর আঠারোর কন্যার বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে কংগ্রেস (Congress)। টুইটারে একের পর এক পোস্ট করে বিপাকে ফেলেছে কেন্দ্রীয় মন্ত্রীকে। এবার কংগ্রেসের তিন নেতা জয়রাম রমেশ (Jairam Ramesh), পবন খেরা (Pawan Khera) ও নেট্টা ডিসুজাকে (Netta D’souza)  ২৪ ঘণ্টার মধ্যে টুইট (Tweet) মুছে ফেলার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট (Delhi Highcourt)। পাশাপাশি স্মৃতি ইরানির দায়ের করা ২ কোটি টাকার মানহানি মামলায় আগামী ১৮ অগাস্ট হাইকোর্টে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে । দিল্লি হাইকোর্ট আরও জানিয়েছে, যদি ওই নেতারা হাইকোর্টের নির্দেশ অমান্য করেন সেক্ষেত্রে আইনি পদক্ষেপ নিতে পারে টুইটার।

জয়রাম রমেশ ইতিমধ্যে টুইট করে হাইকোর্টের সমনের বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান, দিল্লি হাইকোর্ট নোটিশ দিয়ে স্মৃতি ইরানির অভিযোগের যথাযথ উত্তর জানতে চেয়েছে। আমরা হাইকোর্টের কাছে যথাযথ তথ্য পেশ করব এবং সত্য শীঘ্রই সামনে আসবে। গত সপ্তাহেই তিন কংগ্রেস নেতা ও দলকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন স্মৃতি। তিনি চিঠি লিখে কংগ্রেস নেতাদের মন্তব্যের জন্য অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি জানান ও তাঁর মেয়ের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়ার হুঁশিয়ারিও দেন।

স্মৃতি ইরানি আরও জানান, তাঁর মেয়ের চরিত্র নিয়ে মিথ্যা রটনা এবং মানহানি (Defamation) করছে কংগ্রেস। এই অভিযোগের সাপেক্ষে কোনও প্রমাণ পেলে কংগ্রেসকে তা দর্শাতেও বলেন স্মৃতি। যেহেতু ন্যাশনাল হেরাল্ড মামলায়(National Herald Case) মুখ পুড়েছে কংগ্রেসের তাই তারা নোংরা রাজনীতির খেলায় মেতেছে বলে মত তার। তবে স্মৃতি কন্যা জোয়েশও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে দাবি করেন। তিনি সাফ জানিয়েছেন, তিনি রেস্তোঁরাটির মালিক নন বা পরিচালনাও করেন না।

 

 

 

spot_img

Related articles

প্রেমিকার ফাঁদে পা দিয়েই মৃত্যু মাদক সম্রাটের! অগ্নিগর্ভ মেক্সিকোয় মৃত্যু ৩৭ জনের

মেক্সিকোর(Mexico) মাদক সম্রাটের(drug lord) মৃত্যুর পর পথে নেমে হিংস্র প্রতিবাদের সামিল হয়েছেন মাদক পাচারকারীরা। ইতিমধ্যে মেক্সিকোর(Mexico) বিশেষ বাহিনির...

ফের মমতার অভিযোগেই মান্যতা, SIR প্রক্রিয়া পরিচালনায় কার্যত নিয়ন্ত্রণ হারিয়েছে কমিশন: তোপ তৃণমূলের

বাংলায় SIR প্রক্রিয়া পরিচালনার উপর কার্যত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে জাতীয় নির্বাচন কমিশন। মঙ্গলবার, সুপ্রিম কোর্টের নির্দেশের পর কমিশনকে...

T20 WC: শ্রীলঙ্কার নতুন শর্ত, জটিল অঙ্কে ইডেনে সেমিফাইনাল ম্যাচ

জটিলতার আবর্তে ইডেনে(Eden) টি২০ বিশ্বকাপের(T20 World cup) সেমিফাইনাল। সূচি অনুসারে শর্তসাপেক্ষে ইডেনে বিশ্বকাপের একটি সেমিফাইনাল দিয়েছিল আইসিসি(ICC)। কিন্তু...

বেহালার রাস্তায় বোমা উদ্ধার, তদন্তে সরশুনা থানার পুলিশ 

রাতের অন্ধকারে রাস্তায় বোমা (Bomb in Behala) ফেলে গেল কে, সোমবার রাতে বেহালার ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। স্থানীয়...