Saturday, April 4, 2026

কমনওয়েলথ গেমসে দ্বিতীয় পদক, ভারোত্তোলনে ব্রোঞ্জ জিতলেন গুরুরাজা

Date:

Share post:

শনিবার কমনওয়েলথ গেমস (Commonwealth Games) থেকে এল দ্বিতীয় পদক। কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনে দ্বিতীয় পদক এল সেই ভারোত্তোলনেই। ৬১ কেজি বিভাগে পদক জিতলেন গুরুরাজা পুজারি (Gururaja Poojary) মোট ২৬৯ কেজি ওজন তুলে ব্রোঞ্জ জিতেছেন তিনি।

শনিবার বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতের ঘরে এল দ্বিতীয় পদক। ৫৫ কেজি বিভাগে সঙ্কেত সারগারের রুপো জয়ের পরে এবার ছেলেদের ৬১ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতলেন ভারতের গুরুরাজা পুজারি। মোট ২৬৯ কেজি ওজন তুলে ব্রোঞ্জ জিতলেন তিনি। এর মধ্যে স্ন্যাচে ১১৮ কেজি এবং ক্লিন ও জার্কে ১৫১ কেজি ওজন তুলেছেন তিনি। কমনওয়েলথ গেমসে এই নিয়ে ভারতের একটি রুপো এবং একটি ব্রোঞ্জ হয়ে গেল।

এদিন সোনার পদক পেয়েছেন মালোয়েশিয়ার আজনিল বিন বিদিন মহম্মদ। তিনি ওজন তোলেন ২৮৫ কেজি । অপরদিকে পাপুয়া নিউ গিনির মোরিয়া বারু ২৭৫ কেজি ওজন তুলে রুপো পেয়েছেন। এদের পিছনেই শেষ করেছেন পুজারি।

আরও পড়ুন:কমনওয়েলথ গেমসে রুপোর পদক জয়ী সঙ্কেতকে অভিনন্দন মোদির

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...