Saturday, April 4, 2026

কমনওয়েলথ গেমসে রুপোর পদক জিতে পরবর্তী লক্ষ‍্যের কথা জানিয়ে দিলেন বিদ‍্যারানী

Date:

Share post:

শনিবার মাঝরাতে কমনওয়েলথ গেমস ( Commonwealth Games) ২০২২ এ ভারতের (India) হয়ে চতুর্থ পদক জিতেছেন ভারোত্তলক বিন্দ্যারানী দেবী। মহিলাদের ৫৫ কেজি বিভাগে রুপো জিতেছেন তিনি। এই পদক জিতে উচ্ছসিত বিন্দ‍্যারানী। এই পারফর্মেন্সকে নিজের কেরিয়ারের সেরা হিসেবে তুলে ধরেছেন তিনি।

কমনওয়েলথ গেমসে রুপো জিতে বিন্দ‍্যারানী  সাক্ষাৎকারে এক সর্বভারতীয় এক সংবাদ সংস্থাকে বলেন, “আমি আমার পারফর্মেন্সে খুব খুশি। আমি আমার কেরিয়ারের শুরুর দিকে খেলাগুলি খেলছি এবং আমি খুব খুশি এই পর্যায়ে রুপো জিততে পেরে।”

এই ইভেন্টে নিজের পারফর্মেন্স নিয়ে বিন্দ্যারানী বলেন, “আমি খুব খুশি প্রথমবার কমনওয়েলথ গেমস খেলতে এসে রুপো জিততে পেরে। এটি আমার জীবনের সেরা পারফর্মেন্স। সোনাটা হাতছাড়া হয়ে গেল। যখন আমি পোডিয়ামে ছিলাম, আমি মাঝখানে ছিলাম না। এর পরের বার আরও ভালো করব।”

এই জয়ের পর বিদ‍্যারানী আগামী দিনের লক্ষ্যের কথা জানিয়ে দিলেন। বিন্দ্যারানী বলেছেন, “আমার পরের টার্গেট হল জাতীয় গেমস, বিশ্ব চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমস এবং তারপর ২০২৪ প্যারিস অলিম্পিক্স। এগুলোতে আরও ভালো করার চেষ্টা করব।”

স্ন্যাচ রাউন্ডে তৃতীয় প্রয়াসে ৮৬ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্ক ইভেন্টে ১১৬ কেজি তুলে রুপো জিতেছেন বিন্দ্যারানী।

আরও পড়ুন:Atk Mohunbagan: ডার্বি পিছিয়ে যাওয়ায় বিরক্ত বাগান কোচ

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...