Friday, April 3, 2026

‘দেশের সবচেয়ে বড় ব্যাঙ্ক জালিয়াতি’র তদন্তে  বাড়ি থেকে হেলিকপ্টার বাজেয়াপ্ত করল সিবিআই !

Date:

Share post:

বাড়িতে অনেক কিছুই আমরা থাকতে দেখেছি। দু চাকা থেকে চার চাকা অনেকের বাড়িতেই আছে। তা বলে হেলিকপ্টার! হ্যাঁ, এমনই কাণ্ড দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ সিবিআইয়ের। ‘দেশের সবচেয়ে বড় ব্যাঙ্ক জালিয়াতি’র তদন্তে অভিযুক্তের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। কিন্তু তাদের জন্য যে এমন চমক অপেক্ষা করে আছে তা তারা ভাবতে পারেননি। অভিযুক্তের বাড়িতে পাওয়া গেল আস্ত হেলিকপ্টার! তাও যে সে কপ্টার নয়, বিতর্কিত অগুস্তা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার।

দিওয়ান হাউসিং ফিন্যান্স লিমিটেডে (ডিএইচএফএল) ৩৪ হাজার কোটি টাকার জালিয়াতি মামলায় অভিযুক্ত ব্যবসায়ী অবিনাশ ভোঁসলে। তার পুণের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। সেখান থেকে এই কপ্টার বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর বাড়ির মধ্যে একটি সুবিশাল বিলাসবহুল ঘরের মধ্যে হ্যাঙ্গার করা ছিল। তাতেই রাখা ছিল কপ্টারটি।

ব্যাঙ্ক প্রতারণা মামলায় গত ২০ জুন ডিএইচএফএলের প্রাক্তন শীর্ষ কর্তা কপিল ওয়াধাওয়ান, দীপক ওয়াধাওয়ানদের অভিযুক্ত করে সিবিআই। চলতি মাসের শুরুতে তাঁদের কাছ থেকে এক কোটিরও বেশি টাকার ২৫টি ঘড়ি, ৩৮ কোটি টাকার ৫৬টি ছবি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই বাজেয়াপ্তের তালিকায় অগুস্তা কপ্টারের নাম উঠে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশ জুড়ে।

উল্লেখ্য, ইউপিএ জমানায় অগুস্তা কপ্টার কেনাবেচায় দুর্নীতির অভিযোগ ওঠে। যা ঘিরে সরগরম হয় রাজনীতির ময়দান। পাল্টা আক্রমণে নেমেছিল কংগ্রেসও। তাদের দাবি ছিল, বাজপেয়ী জমানাতেই ওই কপ্টার কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কংগ্রেসের আমলে চুক্তি সম্পন্ন হয়েছিল মাত্র।

 

 

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...