Monday, March 30, 2026

ঝাড়খণ্ডে সরকার ফেলতে ১০ কোটি টাকার ডিল, কংগ্রেস বিধায়কদের সঙ্গে ছিল টোকেন মানি! তীব্র আক্রমণ তৃণমূলের

Date:

Share post:

ঝাড়খণ্ডের কংগ্রেসের তিন বিধায়কে গাড়িতে ৪৯ লক্ষ নগদ ও সোনা উদ্ধারের ঘটনায় বিস্ফোরক অভিযোগ। অভিযোগ, ঝাড়খণ্ডে (Jharkhand) সরকার ফেলতে ১০ কোটি টাকা ডিল হয় তিন কংগ্রেস (Congress) বিধায়কের সঙ্গে। উদ্ধার হয় ৪৯ লক্ষ টাকা হল টোকেন মানি। এই অভিযোগ আরও মান্যতা পেল রাঁচির (Ranchi) আরগৌরা থানায় লেখা ঝাড়খণ্ডেরই বার্মোর বিধায়ক অনুপ সিংয়ের (Anup Singh) চিঠিতে। সেখানেই এই ডিলের কথা ফাঁস করেন তিনি। একই সঙ্গে অসমের (Assam) মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাই (Himant Biswasharma) এই টাকা দিয়েছেন বলে চিঠিতে দাবি অনুপের। এই বিষয় নিয়ে পদ্ম শিবিরকে তীব্র আক্রমণ করেছে তৃণমূল (TMC)।

চিঠিতে কী লিখেছেন বার্মোর বিধায়ক?

ঝাড়খণ্ডে জেএমএম (JMM) এবং কংগ্রেসের জোট সরকারকে ফেলে দিতে ছক করছে বিজেপি। তারই শিকার হয়েছেন এই কংগ্রেস বিধায়ক ইরফান আনসারি, রাজেশ কাচ্ছাপ এবং নমন বিকশল কোঙ্গারি। তাঁদেরকে আগে ডাকা হয়েছিল গুয়াহাটিতে। সেখানে অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতা হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে বৈঠক হয়। অনুপ সিং নিজেও সেই বৈঠকে ছিলেন। তাঁর অভিযোগ, সেখানে প্রত্যেক বিধায়ক পিছু ১০ কোটি টাকা দেওয়ার আশ্বাস দেওয়া হয়। এমনকী, পছন্দ মতো মন্ত্রিত্ব দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়। কিন্তু এই ধরনের অসাংবিধানিক কাজে থাকতে না চেয়ে সরে এসেছিলেন তিনি।
অনুপ সিং লেখা চিঠি অনুসারে, শনিবারই কলকাতায় এই নিয়ে কংগ্রেস বিধায়কদের বৈঠক ছিল। সিআইডি প্রতারণা ৪২০, কমন ইন্টেশন ৩৪ বি, সঙ্গে অপরাধমূলক ষড়যন্ত্র ১২০বি রয়েছে। চিঠিতে অনুপের দাবি, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিন যাঁরা টোকেন মানি-সহ ধরা পড়েছেন এবং তাঁকে গুয়াহাটি যাওয়ার জন্য চাপ দিচ্ছেন।

ঝাড়খণ্ডের বিধায়কের এই চিঠি প্রকাশ হতেই ফের বিজেপি-বিরোধী রাজ্য সরকার ফেলে দেওয়ার গেরুয়া শিবিরের ষড়যন্ত্র সামনে এলো। আর তা নিয়েই বিজেপি-র বিরুদ্ধে তীব্র আক্রমণ করেছে তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঝাড়খণ্ড বিধায়কদের ধরা পড়ার ২৪ ঘণ্টা আগে একটা বিবৃতি দেন। তিনি বলেন, শুভেন্দু একটা অপারেশনে আছে নাগপুরে। তারপরই এই বিধায়করা ধরা পড়লেন। তাহলে ধরে নেওয়াই যায়, এই অপারেশনেই আছেন শুভেন্দু। তাঁকে হেফাজতে নিয়ে জেরা করুক সিআইডি- দাবি কুণালের। কেন অসমে গিয়েছিলেন ধৃত তিন কংগ্রেস বিধায়ক? এর সঙ্গে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সম্পর্ক কী? এই নিয়ে প্রশ্ন তুলে সেখানে গিয়ে তদন্ত করার দাবি জানান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।

আরও পড়ুন- নৃশংসভাবে মাকে মারলেন প্রাক্তন সিআইএসএফ কর্মী! অভিযোগে গ্রেফতার, ফাঁসি চাইলেন বাবা

Related articles

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...

IPL: পালা বদলের পর্ব শুরু সিএসকেতে, ধোনি অনুপস্থিতিতে ভরসার নাম স্যামসন

আইপিএলের (IPL)মঞ্চে সোমবারের ম্যাচটা যেন শুধু একটা খেলা নয়, এটা পালাবদলের গল্প। একদিকে চেন্নাই সুপার কিংস(CSK), অন্যদিকে রাজস্থান...

SIR-এর কোপে মুর্শিদাবাদের নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম

নাম বাদ দেওয়ার পরিকল্পনা মাথায় রেখেই যে এই রাজ্যে নির্বাচন কমিশন (Election Commission) এসআইআরের (SIR) খেলা খেলেছে তা...

হোর্ডিং ভেঙে গুন্ডামি বিজেপির! পথে নেমে প্রতিবাদ কুণালের 

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে বিরোধীদের প্রচারে বাধা। রাতের অন্ধকারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে গুন্ডামি। বেলেঘাটার তৃণমূল প্রার্থী...