Saturday, June 13, 2026

নৃশংসভাবে মাকে মারলেন প্রাক্তন সিআইএসএফ কর্মী! অভিযোগে গ্রেফতার, ফাঁসি চাইলেন বাবা

Date:

Share post:

হাতুড়ি ও ছুরি দিয়ে নৃশংসভাবে মাকে মারার অভিযোগ উঠল প্রাক্তন সিআইএসএফ (CISF) কর্মীর বিরুদ্ধে। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। বাঁকুড়ার (Bankura) ছাতনা থানার চণ্ডীদাসপল্লির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

চণ্ডীদাসপল্লির বাসিন্দা বন্দনা মণ্ডলের (Bandana Mandol) পুত্র সুমন্ত মণ্ডল (Sumanta Mandol) সিআইএসএফে (CISF)কর্মরত ছিলেন। চাকরি ছেড়ে কিছুদিন আগে বাঁকুড়ার বাড়িতে ফিরে আসেন তিনি। শনিবার সন্ধেয় বাড়িতে একাই ছিলেন বন্দনাদেবী। অভিযোগ, বাড়ির জানলা-দরজা বন্ধ করে হাতুড়ি ও ছুরি দিয়ে আঘাত করে মাকে মারে সুমন্ত। মৃতার স্বামী স্বপন মণ্ডল (Swapan Mandol) বাড়ি ফিরে দেখেন জানলা-দরজা সব বন্ধ। একাধিকবার ডাকাডাকি করলে ও কারও সাড়া মেলেনি। পুলিশে খবর দেন তিনি। দরজা ভেঙে ভিতরে ঢুকে বন্দনার রক্তাক্ত দেহ দেখা যায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি, অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

অভিযুক্তের বাবার অভিযোগ, অত্যন্ত উচ্চাকাঙ্খী সুমন্ত। সেই কারণেই এই ঘটনা কি না খতিয়ে দেখছে পুলিশ। ছেলের ফাঁসির দাবি জানিয়েছেন মৃতার স্বামী।


Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...