Friday, May 1, 2026

Kl Rahul: ভারতীয় দলে কবে ফিরবেন রাহুল? জানালেন স্বয়ং নিজেই

Date:

Share post:

শনিবার ঘোষণা করা হয়েছে জিম্বাবুয়ের (Zimbabwe) বিরুদ্ধে ভারতের (India) একদিনের সিরিজের দল। সেই দলে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। দলে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্থদের। ওপরদিকে দীর্ঘদিন বাদে দলে ফিরেছেন দীপক চ‍্যাহার। চোট কাটিয়ে জিম্বাবুয়ে সফরে ফিরছেন তিনি। তবে এই দলে সুযোগ পাননি কে এল রাহুল। জিম্বাবুয়ের বিরুদ্ধে এক দিনের সিরিজের দলে তাঁর নাম না দেখে অনেকের মনে প্রশ্ন কী হল রাহুলের? কবে ফিরবেন দলে? সেই নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং রাহুল নিজে।

এদিন সোশ্যাল মিডিয়ায় তিনি জানান,” পুরোপুরি সুস্থ না হওয়ার কারণেই জিম্বাবুয়ের বিরুদ্ধে দলে রাখা হয়নি। আমার শরীর এবং ফিটনেস নিয়ে দু’-একটা জিনিসের ব্যাখ্যা দিতে চাই। জুনে আমার অস্ত্রোপচার সফল হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলে ফেরার জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছিলাম। সম্পূর্ণ ফিট হওয়ার আগে কোভিডে আক্রান্ত হই। এর ফলে সুস্থ হওয়ার প্রক্রিয়া দু’সপ্তাহ পিছিয়ে যায়। এখন যত দ্রুত সম্ভব সুস্থ হওয়ার চেষ্টা করছি। জাতীয় দলের হয়ে খেলতে পারা যে কোনও ক্রিকেটারের কাছেই গর্বের ব্যাপার। নীল জার্সি পরে নামার জন্য তর সইছে না।”

আরও পড়ুন:কমনওয়েলথ গেমসে আরও একটি সোনার পদক, ভারোত্তোলনে সোনা পেলেন জেরেমি

 

 

Related articles

সুপারিশ ৪ বুথের: কত বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত, জানাবে দিল্লি

এসআইআরের প্রথম ধাপ থেকে সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছিল দিল্লির নির্বাচন কমিশন দফতর থেকে। সিইসি জ্ঞানেশ কুমারের (CEC, Gyanesh Kumar)...

পোস্টাল ব্যালটে কারচুপির অভিযোগ পেয়েছি: স্ট্রং রুমে ৪ ঘণ্টা পাহারার পর বেরিয়ে দাবি মমতার

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের মতো একইভাবে পোস্টাল ব্যালটে কারচুপির চেষ্টা চলছিল ভবানীপুর কেন্দ্রেও। সেই অভিযোগ পেয়েই বৃহস্পতিবার রাত ৮টা...

হার নিশ্চিত জেনেই অশান্তি! বিজেপির বেপরোয়া হামলার অভিযোগে তোপ কুণালের

শান্তিপূর্ণভাবে ভোট মিটলেও তার রেশ কাটতে না কাটতেই উত্তপ্ত হয়ে উঠল বেহালা। বেহালার ১২৯ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর রামকৃষ্ণ...

রাতেই স্ট্রং রুম পাহারায় মমতা বন্দ্যোপাধ্যায়: সাখয়াত মেমোরিয়াল স্কুলে বাড়ল নিরাপত্তা

ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুম লর্ড সিনহা রোডের সাখওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। দলীয় কর্মীদের যেমন নির্বাচন হয়ে...