Saturday, February 21, 2026

লাল-হলুদের থেকে ‘ভারত গৌরব’ সম্মান পাওয়াটা বিরাট ব্যাপার, বললেন লিয়েন্ডার

Date:

Share post:

আজ ১ আগস্ট। ইস্টবেঙ্গল ক্লাবের ( EastBengal Club) প্রতিষ্ঠা দিবস। সোমবার সকালে লাল-হলুদ ক্লাবের ১০৩ তম প্রতিষ্ঠা দিবসের শুভ সূচনা করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্জ্বলন, কেক কেটে সকালে পালন করা হল লেসলি ক্লডিয়াস সরণির ঐতিহ্যবাহী ক্লাবটির জন্মদিন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের প্রাক্তন ফুটবলাররা। উপস্থিত ছিলেন ক্লাবের সমর্থকেরা। আর বিকেলে ঝাঁ চকচকে লাল-হলুদের প্রতিষ্ঠা দিবস। এবছর ‘ভারত গৌরব’ সম্মান পাচ্ছেন লিয়েন্ডার পেজ এবং ঝুলন গোস্বামী। ভারত ‘গৌরব সম্মান’ নিতে বাবা ভেস পেজ এবং বান্ধবী কিম শর্মাকে নিয়ে আবেগে ভাসলেন ভারতের প্রাক্তন টেনিস খেলোয়াড়।

বান্ধবী কিম শর্মাকে সঙ্গে নিয়ে যখন লিয়েন্ডার ইস্টবেঙ্গলের অনুষ্ঠানে ঢুকছেন, ঠিক তখনই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ঢুকছেন ঝুলন গোস্বামী। ভেতরে ঢোকার আগেই টেনিস লেজেন্ডকে ছেঁকে ধরল কলকাতার মিডিয়া। যত্নশীল প্রেমিকের মত কিমকে ঢুকিয়ে দিলেন ভেতরে। নিজে ঢুকে জড়িয়ে ধরলেন ঝুলন গোস্বামীকে। কলকাতাতেই বড় হওয়া তাঁর। তাই নিজের শহরের ক্লাবের থেকে ভারত গৌরব সম্মান পাওয়াটা বিরাট ব্যাপার, জানালেন লিয়েন্ডার। এদিন ‘ভারত গৌরব’ সম্মান পাওয়া নিয়ে প্রাক্তন টেনিস খেলোয়াড় বলেন,” খুবই ভালো লাগছে। ইস্টবেঙ্গলের একটা ইতিহাস আছে, ঐতিহ্য আছে। কলকাতার ছেলে আমি। কলকাতায় বড় হওয়া। এই অনুভূতিটা সত‍্যি  আলাদা। ময়দান মানেই ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান, যুবভারতী। আজ ইস্টবেঙ্গল আমাকে এই সম্মান দিচ্ছে যা এক অন‍্যরকমের অনুভূতি।”

কলকাতা মানেই ফুটবল, কলকাতা মানেই ইডেন, কলকাতা মানেই যুবভারতী। বেড়ে ওঠা কলকাতায়। তাই সোমবার বিকেলে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র সাংবাদিকদের সামনে আবেগতাড়িত লিয়েন্ডার। বললেন ইস্টবেঙ্গল, ইডেন, যুবভারতী, উইম্বলডন, ইউএস ওপেনের পথ অনেক মসৃণ করেছে। লিয়েন্ডার বলেন,” ইস্টবেঙ্গল মাঠে খেলেছি, ইস্টবেঙ্গল, মোহনবাগান, যুবভারতীর মধ‍্যে বেড়ে ওঠা, এইখানের মানুষের খেলা প্রতি ভালোবাসা, এই সবই আমাকে উইম্বলডন, ইউএস ওপেনে খেলতে সাহায্য করেছে।”

কলকাতা মানেই ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি। ডার্বির কথা কী শুনেছেন? সাংবাদিকদের এই প্রশ্নে সটান উত্তর লিয়েন্ডারের। বললেন, হ‍্যাঁ শুনবো না? ইস্ট-মোহনের ডার্বির যুদ্ধ কে না জানে। আমি জানি, এবং এই খেলা খুবই উপভোগও করি।”

একসময় বাবা ভেস পেজের হাত ধরে ময়দানে আসতেন লিয়েন্ডার। আজ বাবাকে সঙ্গে নিয়ে এসেছেন ‘ভারত গৌরব’ সম্মান নিতে, যার ফলে আবেগে ভাসছেন তিনি।

আরও পড়ুন:ফের লাল-হলুদে ভিপি সুহের : সূত্র

 

spot_img

Related articles

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, দলে বদল অস্কারের

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...

সেচ প্রকল্পে ঘুষ নেওয়ার অভিযোগ, হাতেনাতে গ্রেফতার বিজেপি বিধায়ক

সেচ প্রকল্পের টেন্ডার পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের ঘুষ নেওয়ার অভিযোগে কর্নাটকে গ্রেফতার হলেন বিজেপি বিধায়ক চন্দ্রু লামানি।...

কৃষি ঋণে রেকর্ড গড়ার পথে বাংলা: লক্ষ্য এবার এক লক্ষ কোটি

রাজ্যের মুকুটে নয়া পালক। চলতি ২০২৫–২৬ অর্থবর্ষের শেষে পশ্চিমবঙ্গের কৃষিখাতে ব্যাঙ্ক ঋণের পরিমাণ প্রথমবার এক লক্ষ কোটি টাকার...

জীবনের বাইশ গজে নতুন ইনিংস ধাওয়ানের, বিয়ের ছবি ফাঁস সতীর্থের

বৈবাহিক জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন শিখর ধাওয়ান(Shikhar Dhawan)। বান্ধবী সোফি শাইনের( Sophie Shine) সঙ্গে চার হাত এক...