Tuesday, April 7, 2026

মন্ত্রিসভা ভাঙার কোনও পরিকল্পনা নেই, বুধবার হবে রদবদল: জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

কামরাজ মডেলে মন্ত্রিসভা ভাঙার কোনও পরিকল্পনা নেই, তবে রদবদল হবে- সোমবার, মন্ত্রিসভার বৈঠকের পরে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, বিকেল চারটে ফের বসবে মন্ত্রিসভার বৈঠক। সেখানেই এই বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা হবে।

মমতা বলেন, সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukharjee), সাধন পাণ্ডের (Sadhan Pandey) মৃত্যুতে তাঁদের দায়িত্বে থাকা দফতর সামলানোর জন্য কাউকে দায়িত্ব দেওয়া দরকার। এর পাশাপাশি জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chaterjee)। সেই কারণেই মন্ত্রিসভার রদবদল হবে। মুখ্যমন্ত্রী বলেন, অনেকেই জল্পনা করছিলেন কামরাজ মডেলে মন্ত্রিসভা ভেঙে নতুন মন্ত্রিসভা গঠিন হবে। কিন্তু তেমন কোনও পরিকল্পনা তাঁদের নেই বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বুধবার, ছোট রদবদল হবে। নতুন ৫-৬ জনকে দায়িত্বে আনা হবে। ৪-৫ জনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দলের দায়িত্ব দেওয়া হবে বলে ঘোষণা করেন মমতা। তিনি জানান, অনেকগুলি দফতর তাঁর হাতে চলে এসেছে। সেগুলি সবার মধ্যে ভাগ করে দিতে চান।

আরও পড়ুন:SSC দুর্নীতি: নিয়ম অমান্য করে সংসদ চত্বরে ধরনা বিজেপির

 

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...