Tuesday, March 31, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ। সোমবার রাতে ভারতের বিরুদ্ধে ভারতকে ৫ উইকেটে হারাল ক‍্যারিবিয়ানরা। নির্ধারিত ওভারের দু’বল আগেই ১৩৮ রানে অলআউট হয়ে যায় ভারত। জবাবে চার বল বাকি থাকতে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

২) বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের ভারোত্তলন থেকে ফের পদক জিতল ভারত। মীরাবাইদের সাফল্যের ধারা বজায় রেখে মেয়েদের ৭১ কেজি বিভাগে দেশকে ব্রোঞ্জ পদক এনে দিলেন হরজিন্দর কৌর।

৩) কমনওয়েলথ গেমসে জুডো থেকে এল ভারতের ঘরে একটি রুপো এবং ব্রোঞ্জ পদক। জুডোর ৪৮ কেজি বিভাগে রুপো পেলেন সুশীলা দেবী। ফাইনালে তিনি হারেন দক্ষিণ আফ্রিকার মিকায়েলা হোয়াইটবুইয়ের কাছে। অন্য দিকে, পুরুষদের ৬০ কেজি বিভাগে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে জিতলেন বিজয় কুমার।

৪) আইএসএলে ইস্টবেঙ্গল নামেই খেলবে লাল-হলুদ, জানিয়ে দিলেন ইমামি কর্তরা।আমাদের পাশে থাকবেন ধৈর্য রাখবেন। আপনাদের সঙ্গে দেখা হবে ট্রফি হাতে নিয়ে। আমরা ভাল দল গড়ব, বললেন ইমামি কর্তা আদিত্য আগারওয়াল।

৫) লাল-হলুদের থেকে ‘ভারত গৌরব’ সম্মান পাওয়াটা বিরাট ব্যাপার, বললেন লিয়েন্ডার পেজ। “অনেকে আমায় জিজ্ঞেস করে তুমি কোন দলের সমর্থক? আমি হৃদয় থেকে ইস্টবেঙ্গলের সমর্থক,” ভারত গৌরব সম্মান নিয়ে বললেন ঝুলন গোস্বামী।

আরও পড়ুন:Breakfast news :  ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...