Monday, April 6, 2026

চলন্ত ট্রেনেও এবার মিলবে রিজার্ভেশন টিকিট !

Date:

Share post:

ভারতীয় রেল আধুনিকীকরণের ক্ষেত্রে একাধিক পদক্ষেপ করছে। যাত্রী পরিষেবা আরও ভালো করতে নানান রকম উদ্যোগ নেওয়া হচ্ছে রেলের তরফ থেকে।রেলের তরফ থেকে যে অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত মেশিন আনা হয়েছে, তার নাম হ্যান্ড হেল্ড টার্মিনাল বা এইচএইচটি। এই মেশিনের সাহায্যে ট্রেন ছেড়ে দিলেও মিলবে সংরক্ষিত টিকিট। এরই পাশাপাশি সংরক্ষিত আসনগুলির যাত্রীদের টিকিট পরীক্ষা করতে পারবেন টিটিইরা। এ ক্ষেত্রে কোনও চার্টের প্রয়োজন হবে না টিটিইদের। মেশিনে পিএনআর নম্বর দিলেই ওই কামরার যাত্রীদের সমস্ত টিকিট সংক্রান্ত সমস্ত তথ্য চলে আসবে টিকিট পরীক্ষকের কাছে। তা ছাড়া ওই মেশিন ব্যবহারের ফলে টিকিট বুকিংয়ের কাজ আরও স্বচ্ছ হবে বলে মনে করছেন রেলের শীর্ষ আধিকারিকরা।

জানা গিয়েছে, সংরক্ষিত কামরায় পিএনআর নম্বরের সাহায্যে যাত্রীর টিকিটের সমস্ত তথ্য পাবেন পরীক্ষকরা। যদি সিট বুকিং করেও কেউ অনুপস্থিত থাকেন, তাহলে সেই সিটের তথ্য এই মেশিনের সাহায্যে সরাসরি পূর্ব রেলের দিল্লি সদর দফতর অথবা ফেয়ারলি প্লেসে গিয়ে পৌঁছবে। এই মেশিনগুলি পূর্ব রেলের সদর দফতরগুলির সঙ্গে সরাসরি সংযুক্ত থাকবে।

 

 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...