Thursday, March 19, 2026

Canada: চকোলেট চেখে সাড়ে ৬ লক্ষ টাকা রোজগার !

Date:

Share post:

চকোলেট (Chocolate) খেতে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। এবার সেই চকোলেট প্রেমই আপনাকে এনে দিতে পারে স্বপ্নের চাকরি, মাইনে হতে পারে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা। ভাবতে একটু অবাক লাগছে? তাহলে এবার খোলসা করে বলা যাক। আসলে ‘চিফ ক্যান্ডি অফিসার’ (Chief Candy Officer) পদের জন্য লোক খুঁজছে কানাডার (Canada) এক চকোলেট প্রস্তুতকারী সংস্থা। কাজ হল প্রায় ৩৫০০ ধরনের ক্যান্ডি ও চকোলেটের স্বাদ পরীক্ষা করা। অর্থাৎ টেস্টার হিসেবে কাজ, মানে চোখে দেখবেন চেখে দেখবেন আর পকেটে টাকা আসবে।

আসলে কানাডার এক চকোলেট প্রস্তুতকারী সংস্থা নিয়োগ সংক্রান্ত এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে, ‘চিফ ক্যান্ডি অফিসার’ পদের জন্য যোগ্য ব্যক্তি খুঁজছে তাঁরা। নানা স্বাদের চকোলেট খেয়ে তার স্বাদ সম্পর্কে নিশ্চিত করতে হবে। মাসিক বেতন প্রায় ৬.৫ লক্ষ টাকা। কাজ একটাই, প্রতি মাসে প্রায় সাড়ে তিন হাজার চকোলেট খেয়ে তাঁর গুণগত মান পরীক্ষা করতে হবে। ঐ ব্যক্তির মতামতের ভিত্তিতেই ঠিক হবে সংস্থা কোন ধরনের চকোলেট তৈরি করবে। তাহলেই বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ কাজ। আর সবথেকে মজার কথা হল আবেদন করতে পারেন পাঁচ বছরের বেশি বয়সী যে কেউ । যাদের বয়স ৫ বছরের কম তাঁদের ক্ষেত্রে আবেদনকারী হতে পারেন অভিভাবকরাও। তবে শর্ত একটাই খাদ্যে অ্যালার্জি থাকলে আবেদন করতে পারবেন না আপনি। আবেদনের শেষ তারিখ ৩১ অগস্ট ২০২২। আপাতত সংস্থার টরোন্টো কিংবা নিউ জার্সির অফিসেই পোস্টিং।


spot_img

Related articles

৯০০ গোল, মেসির মাইলস্টোনের দিনে আটকে গেল ইন্টার মায়ামি

সাফল্যের মুকুটে আরও একটি রঙিন পালক যুক্ত হল মেসির (Messi)।নিজের কেরিয়ারে ৯০০ গোলের মাইলস্টোন স্পর্শ করলেন এলএম টেন।...

সপ্তাহান্তে কালবৈশাখীর পূর্বাভাস হাওয়া অফিসের, জোরালো হচ্ছে ক্লাউড ব্রাস্টের সম্ভাবনা!

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। শুক্র শনিবারে রাজ্যজুড়ে...

ডাবগ্রাম-ফুলবাড়িতে মা-ছেলের লড়াই: শিখার আশীর্বাদ নিয়ে প্রচার শুরু রঞ্জনের

সম্পর্কে তাঁরা মা-ছেলেই বলা যায়। কিন্তু রাজনৈতিক মতাদর্শে ভিন্ন মেরুর। এবার ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে মুখোমুখি একসময়ের রাজনৈতিক গুরু...

নাকা চেকিংয়ের লাইভ স্ট্রিমিং, রাজ্যে ২৫০০ কেন্দ্রীয় বাহিনী! বাংলার ভোটে বেনজির পদক্ষেপ কমিশনের

বাংলায় ভোট (West Bengal assembly Election) ঘোষণা হওয়ার আগে থেকেই রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী। চলছে টহলদারি। এবার নির্বাচনের...