Wednesday, June 24, 2026

হাওড়া স্টেশন থেকে উদ্ধার ৩৫ লক্ষ টাকা, আটক ব্যক্তি

Date:

Share post:

ফের শহরে টাকা উদ্ধার। এবার হাওড়া স্টেশন। বুধবার হাওড়া স্টেশন থেকে উদ্ধার হল নগদ ৩৫ লক্ষ টাকা। ওই বিপুল পরিমাণ টাকা নিয়ে যাওয়ার সময় রেল পুলিশের হাতে ধরা পড়লেন এক ব্যক্তি।

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম রাজকুমার সোনি। তাঁর বাড়ি মধ্যপ্রদেশের জব্বলপুরে। বুধবার ডাউন চম্বল এক্সপ্রেসে হাওড়া স্টেশনে এসে নেমেছিল ওই ব্যক্তি। স্টেশন থেকে বেরোনোর সময় আরপিএফের রুটিন তল্লাশির মুখে পড়ে ব্যাগ সমেত ধরা পড়ে যায় সে। তল্লাশিতে তার ব্যাগ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হওয়ায় প্রথমে কিছুটা হতবাক হয়ে যান রেশ পুলিশের আধিকারিকরা। জানা গেছে, ওই টাকা নিয়ে যাওয়ার কোনও বৈধ কাগজপত্র ছিল না। এই টাকা সে কোথা থেকে কোথায় কী উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল তা-ও স্পষ্ট করে জানাতে পারেনি। তাঁর কথাবার্তায় বিস্তর অসঙ্গতি ধরা পড়ে। এরপরই ওই টাকা বাজেয়াপ্ত করে রেলপুলিশের পক্ষ থেকে তাঁকে গ্রেফতার করা হয়। সেইসঙ্গে আয়কর দফতরকেও খবর দেওয়া হয়। সন্ধ্যায় আয়কর দফতরের অফিসারেরা এসে তাঁকে জেরা করেন। বাজেয়াপ্ত টাকা আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। রেল পুলিশের তরফে জানানো হয়েছে, বিপুল পরিমাণ ওই টাকা কেন নিয়ে যাচ্ছিল তার কোনও উত্তর দিতে পারেনি ওই ব্যক্তি। এমনকী এই টাকা নিয়ে যাওয়ার সাপেক্ষে সে কোনও তথ্যপ্রমাণ দাখিল করতে পারেনি। ওই টাকা হাওলার মাধ্যমে পাচার হচ্ছিল কিনা নাকি এর নেপথ্যে অন্য কোনও রহস্য আছে তা খতিয়ে দেখা হচ্ছে। এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, শনিবার হাওড়ায় রানিহাটি মোড়ে বম্বে রোডে ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে নগদ প্রায় ৫০ লক্ষ টাকা উদ্ধার হয়। ফের হাওড়ায় ৩৫ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সম্ভাব্য সমস্ত দিকই খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসারেরা।

আরও পড়ুন- ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতার নামে ৩০টির বেশি বীমা পলিসি! সবকটির নমিনি পার্থ

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...