Saturday, April 4, 2026

পার্থ বান্ধবী অর্পিতার মাধ্যমেও শয়ে শয়ে চাকরির সুপারিশ, ইডির হাতে চাঞ্চল্যকর তথ্য

Date:

Share post:

আজ, বুধবার আরও একদফায় ইডি হেফাজত শেষে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে। তার আগেই তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য। প্রভাবশালী মন্ত্রীর ঘনিষ্ঠ বান্ধবী হওয়ার সুবাদে ঘুরপথে অনেকের হয়ে চাকরির সুপারিশ দিতেন অর্পিতা।
এক্ষেত্রে তদন্তকারীদের যুক্তি, অর্পিতা যে পার্থ ঘনিষ্ঠ বান্ধবী, তাঁর কথা বা আবদার যে মন্ত্রী ফেলতে পারবেন না সেকথা অনেকেই জানতেন। তাই চাকরির জন্য অনেকেই অর্পিতার দ্বারস্থ হতেন। সেই সুবাদে অর্পিতার কাছে শিক্ষা দফতরের বিভিন্ন পদে চাকরির জন্য সুপারিশের প্রস্তাব আসা শুরু হয়। তাঁর সুপারিশকৃত প্রার্থীদের নামের সেই তালিকা ইডি’র হাতে এসেছে।
ইডি সূত্রের খবর, অর্পিতার বিভিন্ন ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ডায়েরি, নোটবুক, চিরকুট থেকে এমন কিছু তথ্য মিলেছে যেখানে কয়েকশো চাকরি প্রার্থীর নামের সুপারিশ রয়েছে।  মূলত প্রাইমারি, আপার প্রাইমারি, নবম-দশম শ্রেণির শিক্ষক এবং গ্রুপ ডি পদে চাকরির জন্য করা হয়েছিল সেই সুপারিশ। অভিযোগ, অর্পিতার দেওয়া এই তালিকা বিশেষ ‘মার্ক’ করে এসএসসি অফিসে পাঠিয়ে দিতেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ফোনেও শিক্ষা দফতরের  আধিকারিককে নির্দেশ দিতেন, চাকরি যেন হয়। স্পেশাল কেস। বিষয়টি দেখে নিতে হবে। ওই প্রার্থীদেরই কারও কাছ থেকে আট লক্ষ তো কারও কারও থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে দাবি তদন্তকারীদের।
ফলে গতকাল, মঙ্গলবার জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার জন্য গিয়ে সাংবাদিকদের সামনে অর্পিতার ‘‘এই টাকা আমার নয়। আমার অজান্তে এবং অনুপস্থিতিতে তা ঘরে ঢোকানো হয়েছিল” দাবিকে উড়িয়ে দিয়েছে ইডি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...