Saturday, April 4, 2026

আজ মন্ত্রিসভায় রদবদল

Date:

Share post:

আরও কাজ, আরও গতি । এই লক্ষ্যে অবিচল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী  জানিয়ে দেন, কাজে গতি আনতে মন্ত্রিসভায় রদবদল করতে হবে। প্রশাসন ও সংগঠনের মধ্যে আরও গভীরভাবে সমন্বয় তৈরি করতেই এই রদবদল। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আজ, বুধবার বিকেল ৪টেয় রাজভবনে নতুন মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান। এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রিসভার অনান্য সদস্যরা।

আরও পড়ুন:লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন, এবার টিকিট বণ্টনে স্বচ্ছতা রাখার নির্দেশ অভিষেকের

এর আগে দলের সংগঠনে রদবদল এনেছেন মুখ্যমন্ত্রী। এবার মন্ত্রিসভায় প্রয়োজনীয় বদল করে সব কিছুর মধ্যে ভারসাম্য আনতে চাইছেন তিনি। সংগঠনে যাঁদের প্রয়োজন তাঁদের দলে, আর যাঁদের সরকারে প্রয়োজন তাঁদের সরকারে প্রয়োজন তাঁদের সরকারে এনে সংগঠনের পাশাপাশি প্রশাসনেও ভারসাম্য রাখতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে রদবদলের ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, মন্ত্রিসভায় নতুন ৫-৬ জনকে দায়িত্বে আনা হবে। ৪-৫ জনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দলের দায়িত্ব দেওয়া হবে। মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাতে সোমবার রাতেই কলকাতায় চলে আসেন রাজ্যপাল না গণেশন। সবমিলিয়ে এদিন বিকেলে কোন কোন নতুন মুখ উঠে আসে, তার দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

প্রসঙ্গত, এসএসসি দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের নাম জুড়তেই মন্ত্রিসভা থেকে অপসারিত করা হয়েছে তাঁকে।  প্রয়াত সুব্রত মুখোপাধ‌্যায় ও সাধন পাণ্ডে।  তাঁদের প্রত্যেকের হাতেই অনেকগুলি বড় বড় দফতর ছিল। সেগুলি এবার বণ্টন হবে নতুনদের মধ্যে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...