Friday, April 3, 2026

হাইকোর্টে মুখ পুড়ল ঝাড়খণ্ডের তিন বিধায়কের, খারিজ সিবিআই তদন্তের আর্জি

Date:

Share post:

ঝাড়খণ্ডের বিধায়কদের কাছ (Jharkhand MLA) থেকে টাকা উদ্ধারের (Money Recovery) ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তিন কংগ্রেস বিধায়ককে। তদন্তভার হাতে নিয়ে বিধায়কদের টানা জিজ্ঞাসাবাদ (Interrogation) করছেন সিআইডির (CID) আধিকারিকরা। এরই মাঝে বৃহস্পতিবার সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta Highcourt) আর্জি জানান অভিযুক্ত কংগ্রেস বিধায়করা। হাইকোর্টের কাছে তাঁদের আর্জি সিআইডি নয়, তদন্তভার হাতে নিক সিবিআই (CBI)।

যদিও, কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমি ভট্টাচার্য (Mousumi Bhattacharya) সাফ জানিয়ে দেন, অভিযুক্তদের তদন্তকারী বাছাইয়ের কোনও অধিকার নেই। আর সেই কারণেই ঝাড়খণ্ডের তিন বিধায়কের আর্জি খারিজ করে দিল হাইকোর্ট। বিচারপতি (Justice) সাফ জানান, তদন্ত এই মুহূর্তে একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই এখনই হাইকোর্টের হস্তক্ষেপের কোনও প্রয়োজন নেই। এই পরিস্থিতিতে তদন্তকারী সংস্থা পরিবর্তন করলে তদন্তের গতিপ্রকৃতি বদলে যেতে পারে। তাই এদিন উভয় পক্ষের আইনজীবীদের সওয়াল জবাবের পর হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, রাজ্যের তদন্তকারী সংস্থাই এখন তদন্ত চালিয়ে যাবে। পাল্টা রাজ্যের তরফে বলা হয় যে, তিন কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে ৪৯ লক্ষ টাকা উদ্ধার হওয়ার জেরে ঝাড়খণ্ডে একটি এফআইআর দায়ের করা হয়েছে।

হাইকোর্ট আরও জানিয়েছে, বিধায়করা যে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলছেন তা একেবারেই সঠিক নয়। গত শনিবার হাওড়ার রানিহাটি থেকে ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কদের একটি কালো গাড়ি আটক করে পাঁচলা থানার পুলিশ। গাড়ি থেকে ৪৯ লক্ষ টাকা উদ্ধার হয়। এরপরই ঘটনার তদন্তে নামে সিআইডি। গ্রেফতার করা হয় তিন বিধায়ককে। পরে অভিযুক্ত বিধায়ককে সাসপেন্ডও করেছে ঝাড়খণ্ড কংগ্রেস।

 

 

 

 

 

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...