Tuesday, April 7, 2026

Emami EastBengal: সকালে শহরে পা রেখেই দুপুরে দল নিয়ে অনুশীলনে কনস্ট‍্যানটাইন

Date:

Share post:

‘আমি এখানে হারতে আসিনি।’ ইমামি ইস্টবেঙ্গলর (Emami Eastbengal) দায়িত্ব নিয়েই জানিয়ে দিলেন লাল-হলুদের হেডস‍্যার স্টিফেন কনস্ট‍্যানটাইন (Stephen Constatine)। কলকাতায় নেমেছেন সকালেই। আর দুপুরে চলে এলেন ক্লাবে। শুধু এলেনই না, দল নিয়ে মাঠেও নেমে পড়লেন ইমামি ইস্টবেঙ্গলের হেড কোচ। সঙ্গী বিনো জর্জ। ফুটবলারদের দ্রুত ম্যাচ ফিট করে তোলাই লক্ষ্য হবে তাঁর। আর সেই কারণেই দীর্ঘ বিমান যাত্রার শারীরিক ক্লান্তি দুর করে সৌভিক চক্রবর্তী, শুভাশিস রায় চৌধুরীদের নিয়ে মাঠে নেমে পড়লেন তিনি। আর মাঠে নেমেই রীতিমত হুঙ্কারের সুরে লাল-হলুদের বর্তমান কোচ বলেন, ”আমি হারতে আসিনি। এর আগে ভারতীয় দলের কোচিং করিয়েছি। এখানে নতুন প্রতিভা তুলে আনার কাজও করব। কোচ হিসেবে অ্যাকাডেমি ও রিজার্ভ টিম থেকে ফুটবলার তুলে আনার দায়িত্ব আমার।”

চুক্তি সই, দল গঠন, তাঁর দায়িত্ব নেওয়া এই সমস্ত কিছুর মাঝে পেরিয়ে গিয়েছে বেশ কয়েকমাস। অনেকদিন আগেই খুলে গিয়েছে ট্রান্সফার উইন্ডো। তবুও চুক্তি জটে আটকে থাকা লাল-হলুদ কোনও ফুটবলার সই করাতে পারেনি। স্বদেশী থেকে শুরু করে ভাল মানের বিদেশী ফুটবলার সই করিয়ে নিয়েছে আইএসএল-এর অন্য দলগুলি। তবুও এই স্বল্প সময়ের মধ্যে ইমামি ইস্টবেঙ্গল যে দল গড়ছে তাতে লড়াই করার মশলা রয়েছে বলে মনে করেন স্টিফেন। এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন,” সাফল্য পেতে হলে আগে অনেক কাজ করতে হয়। তবেই সাফল্য আসে। আমাদের অনেক কাজ করা বাকি রয়েছে।”

বাস্তব পরিস্থিতি স্বীকার করছেন স্টিফেন। এই মরশুমে তারা আইএসএল জিতছেই এমনটা ধরে নেওয়ার কোনও কারণ দেখছেন না তিনি। এই নিয়ে লাল-হলুদের হেডস‍্যার বলেন, ”আমাদের দৃষ্টিভঙ্গী বদল করতে হবে। অন্যান্য দলগুলি ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে। আমাদের হাতে খুব বেশি বিকল্প ফুটবলার নেই। তবে আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করব। আমি বলছি না আমরা এই বছরেই আইএসএল জিতে যাব। কিন্তু প্রতিপক্ষ আমাদের সঙ্গে খেলতে ভয় পাবে এমন দল গড়ব।”

এদিন স্টিফেনের প্রথম দিনের অনুশীলন দেখতে প্রচুর সমর্থক মাঠে ভিড় করেছিলেন। ছিলেন প্রাক্তন ফুটবলার ও কর্মকর্তারাও। ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকারের সঙ্গে বেশ খানিকক্ষণ কথা বলেন স্টিফেন। তারপর নেমে পড়েন অনুশীলনে। সমর্থকদের মাঠে ফিরতে দেখে স্বভাবতই বেশ খুশি লাল-হলুদ কোচ। তিনি বলেন, ”করোনার পর লাল-হলুদ সমর্থকেরা যে আবার মাঠে ফিরছে এটা দেখতে দারুণ লাগছে।”

আরও পড়ুন:আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় সাফল্য, গ্রামবাসীর বর্ণাঢ্য শোভাযাত্রায় আপ্লুত নেহা

 

Related articles

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...