Sunday, June 28, 2026

India Team: স্বস্তির খবর ভারতীয় দলে, ভিসা সমস্যা কাটল দ্রাবিড়-রোহিতদের

Date:

Share post:

স্বস্তির খবর ভারতীয় দলে (India Team)। ভিসা সমস্যা কাটল টিম ইন্ডিয়ার। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে পাঁচ ম‍্যাচের টি-২০ (T-20) সিরিজের মধ‍্যে এখনও বাকি দুটো টি-২০ ম‍্যাচ। সেই দুটো ম‍্যাচ হওয়ার কথা মার্কিন মুলুকে। চতুর্থ এবং পঞ্চম টি-২০ হবে ফ্লোরিডায়। সেই আমেরিকার ভিসা পেতে সমস্যা হচ্ছিল ভারতীয় দলের বেশ কিছু ক্রিকেটারের। বুধবার রাতেই সেই সমস্যা মিটে গিয়েছে। দলের সব ক্রিকেটারই ভিসা পেয়ে গিয়েছেন। ইতিমধ্যেই দলের কয়েক জন ক্রিকেটার মায়ামি পৌঁছে গিয়েছেন। সূত্রের খবর, বাকিদের যোগ দেওয়ার কথা বৃহস্পতিবার। গুয়ানা সরকারের হস্তক্ষেপে ভিসা সমস্যা মিটল ভারতীয় দলে।

দিন দুয়েক আগেই জানা যাচ্ছিল যে, ভিসা সমস‍্যায় সম্ভবত আমেরিকায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ দুটো ম্যাচ ভেস্তে যেতে পারে। তবে গুয়ানা সরকারের হস্তক্ষেপে সেই সমস্যা মিটে যায়। আগামী ৫ এবং ৬ আগস্ট সিরিজের শেষ দু’টি ম্যাচ হওয়ার কথা।

এই নিয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রেসিডেন্ট বলেন, “সবার ভিসার অনুমতি পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার দুপুরের আগে পাসপোর্ট মিলবে না। তাই রাতের আগে ভারতীয় ক্রিকেটারদের আমেরিকায় পৌঁছনো সম্ভব নয়।”

আরও পড়ুন:EastBengal: শহরে লাল-হলুদ কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন, বিকেলে শুরু ইমামি ইস্টবেঙ্গলের অনুশীলন

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...